আওয়ামী লীগকে রাজনৈতিক ‘স্পেস’ না দেওয়ার আহ্বান মঞ্চ-২৪-এর
ছবি: সংগৃহীত
মঞ্চ-২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোনো ‘স্পেস’ না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি বিষ। যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্পেস দিয়েছে, আওয়ামী লীগ তাদের কবরে পাঠিয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি অনুরোধ থাকবে-সংসদে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার দরকার নেই। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে।”
তিনি আরও বলেন, আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান জামায়াতের আমির ও নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন-এটি সম্প্রীতির রাজনীতির ইঙ্গিত। “আমরা এই সম্প্রীতির রাজনীতি দেখতে চেয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগকে স্পেস দিলে এই সম্প্রীতি নষ্ট হবে,” মন্তব্য করেন তিনি।
ফাহিম ফারুকী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সহিংসতাবিহীন অন্যতম নির্বাচন হিসেবে উল্লেখ করে বলেন, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।” তবে ফলাফলকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “সরকারি ও বিরোধী দল যেহেতু নির্বাচন মেনে নিয়েছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক থাকার ঘোষণা দিয়েছে, আমরাও নির্বাচন মেনে নিচ্ছি। তবে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিকভাবে কোনো স্পেস দেওয়া যাবে না।”
বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “নেগোসিয়েশনের রাজনীতি নয়, রাজপথে থেকে জনগণের অধিকার নিয়ে কাজ করতে হবে। আসন বণ্টনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো-সংসদে গিয়ে জনগণের নিরাপত্তা ও অধিকার কতটা নিশ্চিত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “কামার, কুমার, জেলে, চাষাসহ সাধারণ মানুষের অধিকার কতটুকু বাস্তবায়ন হচ্ছে-সেটিই মূল প্রশ্ন। জনগণকে দেওয়া কমিটমেন্ট কতটা পূরণ হয়েছে, তা-ই দেখার বিষয়।”
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৪ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৪ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৫ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৬ ঘন্টা আগে
