আপ বাংলাদেশের চট্টগ্রাম আহ্বায়ক কমিটি ঘোষণা
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষনা করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ(আপ)নামে তরুন ও যুবকদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল।
আহ্বায়ক: হুজ্জাতুল্লাহ আবীর,যুগ্ম আহ্বায়ক:ওমর ফারুক, ডা. মো. রিয়াজুর রহমান তোফাক (মাবরুর), এডভোকেট দিলরুবা বেগম (মালা), মুহাম্মদ আবুল আহাদ আশরাফুল, আবু মনসুর মো. তারিক আসিফ, মো. ইয়াসির আরাফাত, আরাফাতে ইলাহী, শামীম হাসান, মোহাম্মদ তাইফ চৌধুরী, আসিফ চৌধুরী, আব্দুল আহাদ
সদস্য সচিব: মশিউর রহমান চৌধুরী মাহী
যুগ্ম সদস্য সচিব:আব্দুল্লাহ আল মামুন, আব্দুল বাসেত জায়েদ, এবি তাহমিদ মাসুদ, মুশফিক বিন আনোয়ার চৌধুরী ইমাজউদ্দীন ধীমান, সাদিয়া সুলতানা (আরনিন), মাঈনউদ্দীন, রবিউল আলম, কোহিনূর আক্তার (সীমা), আল নাফিজ রহমান
মোট ১৬২ সদস্যের এই কমিটি গঠিত হয়েছে সংগঠনের গভীর পর্যালোচনা ও নেতৃত্বের যাচাই-বাছাইয়ের মাধ্যমে, যা একটি সুগঠিত ও কার্যকর সংগঠন গড়ার পূর্বশর্ত।
এই কমিটি ‘আপ বাংলাদেশ’-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ-এর সুপারিশে গঠিত হয় এবং তা অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে:
“চট্টগ্রামের মানুষ বরাবরই পরিবর্তনের অনুরাগী। এবার সেই পরিবর্তনের হাল ধরবে সাধারণ মানুষ— নাগরিকদের স্বপ্ন, ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমেই গড়ে উঠবে আগামীর রাজনীতি।”
‘আপ বাংলাদেশ’-এর মূল প্রতিশ্রুতি:
রাজনীতি শুরু হবে ওয়ার্ড স্তর থেকে, থামবে না কেবল কেন্দ্রে গিয়ে
লক্ষ্য শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, বরং নৈতিকতা ও নীতির পরিবর্তন।জনপ্রতিনিধিরা হবেন জনগণের সহযাত্রী, শাসকের ভূমিকায় নয়,তরুণ, নারী ও প্রান্তিক কণ্ঠ থাকবে রাজনীতির কেন্দ্রে
সংগঠনের বিশ্বাস, প্রকৃত রাজনৈতিক সংস্কার আনতে হলে শুধু মুখ বদলালেই হবে না— মনোভাব, কাঠামো ও অংশগ্রহণের পদ্ধতি বদলাতে হবে। সেই কাঠামো গড়ে উঠবে সরাসরি জনগণের অংশগ্রহণে, নতুন ধরনের রাজনৈতিক চর্চা ও দায়িত্বশীলতার ভিত্তিতে।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২২ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
