আপোষহীন মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার প্রস্থান, শোকের ছায়ায় জাতি
তালিম হোসেন (রাহাত) সম্পাদক, দা সিটি সিগন্যাল
বাংলাদেশের রাজনীতিতে এক সাহসী অধ্যায়, গণতন্ত্রের এক আপসহীন কণ্ঠস্বর—মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তার প্রস্থানে দেশ হারাল এক দৃঢ়চেতা নেত্রীকে, যিনি আজীবন অন্যায়, জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছেন।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি শুধু একটি দলের নেতা ছিলেন না, ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, নিপীড়িত মানুষের ভরসার আশ্রয়স্থল। ক্ষমতা ও দমন-পীড়নের কাছে কখনো নতি স্বীকার না করে তিনি আপোষহীন রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে সহ্য করতে হয়েছে কারাবরণ, অসংখ্য মামলা, চিকিৎসা বঞ্চনা এবং নিরবচ্ছিন্ন মানসিক ও শারীরিক নির্যাতন। তবুও তিনি কখনো নিজের আদর্শ থেকে সরে আসেননি। অসুস্থ শরীর নিয়েও তিনি ছিলেন অবিচল, দৃঢ় এবং অনমনীয়। তার নীরব সহনশীলতা ছিল এক ধরনের প্রতিবাদ, এক ধরনের প্রতিরোধ।
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বহুবার রাজপথ মুখরিত হয়েছে গণতন্ত্রের দাবিতে। তার আহ্বানে লাখো মানুষ রাস্তায় নেমেছে অধিকার আদায়ের সংগ্রামে। তিনি বিশ্বাস করতেন—ক্ষমতা নয়, জনগণই রাজনীতির মূল শক্তি। সেই বিশ্বাসের পথেই তিনি শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ছাড়াও শোকাহত সাধারণ মানুষ। অনেকের চোখে তিনি ছিলেন দুঃসময়ে সাহসের নাম, নির্যাতিত মানুষের শেষ আশ্রয়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথ—সর্বত্রই বইছে শোকের আবহ।
বেগম খালেদা জিয়ার প্রস্থান শুধু একজন নেত্রীর বিদায় নয়; এটি এক যুগের অবসান। তবে তার ত্যাগ, সংগ্রাম ও আপসহীনতার ইতিহাস কখনো মুছে যাবে না। ইতিহাসের পাতায় তিনি থাকবেন মজলুম জনতার নেত্রী হিসেবেই—চিরস্মরণীয় হয়ে।
তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,
৪ ঘন্টা আগে
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২৩ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
