ক্যাম্পাস

আপ্যায়নের বাজেটে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

অনলাইন ডেস্ক

১২ দিন আগে


আপ্যায়নের বাজেটে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির ব্যক্তিগত বরাদ্দের প্রায় ৪ লাখ টাকার বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলের জন্য এবং একটি সূর্যসেন হলের নারী ব্লকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।


বুধবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৩০০ লিটার ধারণক্ষমতার এসব ডিপ ফ্রিজ পৌঁছে দেওয়া হয়।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চাকসুর ভিপি হিসেবে যাতায়াত, আপ্যায়ন ও চা-নাশতার জন্য আমার যে ৪ লাখ টাকার বাজেট ছিল, সেই বাজেট থেকে ছাত্রদের ১০টি হল এবং সূর্যসেন হলের নারী ব্লকের জন্য একটি—মোট ১১টি ডিপ ফ্রিজের ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, ছাত্রীদের হলগুলোতে এরই মধ্যে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব পাঁচটি ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন। তবে ছাত্রীদের পাশাপাশি ছাত্রদের হলগুলোতেও দীর্ঘদিন ধরে এ ধরনের সুবিধা ছিল না।

বাড়ি থেকে নিয়ে আসা রান্না করা খাবার, দুধ ও অন্যান্য তরল খাবার সংরক্ষণসহ প্রয়োজনীয় ওষুধ রাখার ক্ষেত্রেও ফ্রিজের প্রয়োজন রয়েছে বলে জানান রনি।

চাকসু ভিপি বলেন, ‘আমি চাইলে আমার বাজেট আপ্যায়ন ও নাশতার খরচ করে শেষ করতে পারতাম। কিন্তু সর্বোচ্চ আমানতদারিতার দৃষ্টান্ত স্থাপনের জন্যই মূলত পুরো বাজেট শিক্ষার্থী ভাই-বোনদের ফ্রিজ উপহার দেওয়ার মাধ্যমে শেষ করতে চাই।’


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

২ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

৩ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

৫ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom