বিনোদন
ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত, উচ্ছ্বাসে ভাসলেন শোবিজ তারকারা

বিনোদন ডেস্ক

২১ দিন আগে


আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত, উচ্ছ্বাসে ভাসলেন শোবিজ তারকারা

ছবি: সংগৃহীত


আরও একটি জয়, আরও এক ধাপ এগিয়ে শিরোপার পথে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রোববার সকালে লিওনেল মেসিদের এই জয় উদযাপনে মেতেছেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা নিজের ফেসবুক পোস্টে আর্জেন্টিনার জয় উদযাপন করে লিখেছেন, ‘পিওর ইমোশন, পিওর প্যাশন। সেমি-ফাইনালিস্ট!’

অভিনেত্রী নাদিয়া আহমেদ ও অভিনেতা এফ এস নাঈম এবার যুক্তরাষ্ট্রে বসেই প্রিয় দলের খেলা উপভোগ করেছেন। স্টেডিয়ামে খেলা দেখার স্মৃতি শেয়ার করে নাদিয়া লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামকে ধন্যবাদ। এই মাঠেই এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জিতেছিল আর্জেন্টিনা, আর এখন কোয়ার্টার ফাইনালও জিতল।’

অভিনেতা ইরফান সাজ্জাদও আর্জেন্টিনার জয় উদযাপন করলেও দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে কোচ লিওনেল স্কালোনির দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নাই! সেমিফাইনালে ইগোটাকে পাশে রেখে যোগ্য প্লেয়ারদের খেলাও! আনচেলত্তির মতো ভুল করো না। সেমিফাইনালের জন্য শুভকামনা।’

অন্যদিকে তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরীও সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরা নিজের ছবি প্রকাশ করে লেখেন, ‘আজকে আমি অনেক খুশি।’

বিশ্বকাপজুড়ে বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর সেই উচ্ছ্বাস যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। এখন তাদের অপেক্ষা সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি স্মরণীয় লড়াইয়ের।


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৪ দিন আগে


বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...

৪ দিন আগে


যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...

৪ দিন আগে


ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড
ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড

ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা যায়, পরীমনির...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom