আশুলিয়ার পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
অনলাইন ডেস্ক
সাভারের আশুলিয়ায় অবস্থিত পলমল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত আয়শা ক্লথিং লিমিটেড নামের পোশাক কারখানায় এই অগ্নিকাণ্ড শুরু হয়। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর জিরাবো ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় ডিপিজেড ফায়ার সার্ভিস থেকে আরও তিনটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।
তবে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
২ ঘন্টা আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
