আটলান্টা ওপেনে সাকিব আল হাসানের দলে যোগ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আটলান্টা ওপেনে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
এই টুর্নামেন্টে তিনি আটলান্টা ফায়ার দলের হয়ে খেলবেন, যে দলে একইসাথে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানেরও। এর ফলে এই প্রতিযোগিতায় দুই বাংলাদেশি তারকাকে একই দলে দেখা যাবে। আগামী ৭ থেকে ১২ অক্টোবর রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা রিয়াদকে 'স্টার' হিসেবে আখ্যায়িত করে তার খেলার বিষয়টি ঘোষণা করে। এবারের আসরে মোট ছয়টি দল অংশ নেবে। এটি যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি-স্টাইলের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এর আগে তিনি টেস্ট (২০২১) এবং টি-টোয়েন্টি (২০২৩) ফরম্যাট থেকেও সরে দাঁড়ান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে রিয়াদ ১৪১টি ম্যাচ খেলেছেন, যেখানে তার সংগ্রহ ২,৪৪৪ রান এবং তিনি ৪১টি উইকেট লাভ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার গড় ২৩.৫০।
উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদের পিএসএল ও সিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
