আন্তর্জাতিক

অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকাজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকাজুড়ে বিক্ষোভ

ছবি: সংগৃহীত


দক্ষিণ আফ্রিকাজুড়ে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দিনে বিভিন্ন শহরে হাজারো মানুষ মিছিল করেন। কয়েকটি এলাকায় বিক্ষোভ সহিংস রূপ নেয়। ভাঙচুর, লুটপাট ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কয়েক মাস ধরে চলা উত্তেজনার মধ্যে ইতোমধ্যে হাজারো বিদেশি নাগরিক দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন। হামলার আশঙ্কায় অনেক দোকানপাট বন্ধ রাখা হয় এবং বিদেশি কর্মীরাও কর্মস্থলে যাননি।

সহিংসতার কারণে হাজারো বিদেশিকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পত্তিতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিক্ষোভের আয়োজক জাসিন্তা নগোবেসে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের বহিষ্কারের দাবিতে আগামী ছয় মাস প্রতি সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

বিক্ষোভকারীদের দাবি, অবৈধ অভিবাসীরা স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিচ্ছেন এবং দেশের সীমিত সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও জোহানেসবার্গের কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে বিক্ষোভকারীরা পুলিশ ও সন্দেহভাজন অভিবাসীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। কয়েকটি এলাকায় গুলির শব্দও শোনা যায়। লুটপাটের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বিদেশি নাগরিকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে হাজারো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজন হলে সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, অবৈধ অভিবাসন নিয়ে জনগণের উদ্বেগ বাস্তব হলেও প্রতিবাদের নামে ভয়ভীতি, ভাঙচুর কিংবা সহিংসতার কোনো স্থান নেই।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিরোধী সহিংসতার ঘটনা বারবার ঘটছে। বর্তমানে দেশটিতে প্রায় ৩০ লাখ অভিবাসী বসবাস করছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

২১ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

২২ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom