বিনোদন

অভিনেত্রী মৌ খানের ধর্মীয় জীবনে মনোনিবেশের ঘোষণা, পোস্ট মুছে ফেলার পর নতুন জল্পনা

বিনোদন ডেস্ক

৯ মাস আগে


অভিনেত্রী মৌ খানের ধর্মীয় জীবনে মনোনিবেশের ঘোষণা, পোস্ট মুছে ফেলার পর নতুন জল্পনা

ঢালিউডের তরুণ অভিনেত্রী মৌ খান রঙিন বিনোদন জগত ছেড়ে ধর্মীয় নীতিমালা মেনে চলার ঘোষণা দিয়েছিলেন শুক্রবার সন্ধ্যায়। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত সিদ্ধান্তে চলচ্চিত্র ক্যারিয়ার থেকে সরে দাঁড়াচ্ছেন এবং ভবিষ্যতে আর অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে চান না।

পোস্টে মৌ লেখেন, জীবনের বাকি পথ তিনি আল্লাহর আদেশ, নামাজ–কুরআন ও দ্বীনের আলোকে চলতে চান। পাশাপাশি রাসুল (স.)–এর সুন্নাহ আঁকড়ে চলার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি। অসমাপ্ত কাজের বিষয়ে নির্মাতাদের অনুরোধ করে মৌ জানান, নিজ নিজ উদ্যোগে কাজগুলো শেষ করে নেওয়ার জন্য। তার অংশের কাজ তিনি সম্পন্ন করবেন, তবে এরপর আর অভিনয়ে ফিরবেন না বলেও স্পষ্ট করে উল্লেখ করেন।

এছাড়া ভবিষ্যতে হালাল উপায়ে জীবিকা অর্জনের লক্ষ্যে ব্যবসায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করে লেখেন, “আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি—এজন্য দোয়া করবেন।”

তবে ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই শনিবার সকাল নাগাদ সেই পোস্টটি আর পাওয়া যায়নি মৌ খানের টাইমলাইনে। কেন তিনি পোস্টটি ডিলিট করেছেন—এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। এতে ভক্তদের মধ্যে নতুন করে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, মৌ খান ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। পরবর্তীতে ‘বান্ধব’ এবং ‘অমানুষ হলো মানুষ’ সিনেমায়ও অভিনয় করেন তিনি।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৬ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom