অভিনেত্রী প্রভা জানালেন বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা
বিনোদন ডেস্ক
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিওবার্তা প্রকাশ করে জানিয়েছেন, তিনি বেটিং বা জুয়া প্রমোশনে অবৈচেতনভাবে জড়িয়ে পড়েছিলেন, যা তার জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছিল।
ভিডিওবার্তায় প্রভা বলেন, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে, এবং তাকে একটি গেমিং ওয়েবসাইট প্রমোট করার প্রস্তাব দেয়। তবে কোম্পানি মূলত জুয়া ও বেটিং সংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন রাখে। প্রভা নিজে গেমিং বা বেটিং সাইটের সঙ্গে পরিচিত ছিলেন না। তিনি বারবার জানতে চেয়েছিলেন, “সাইটটি ঠিক কীসের জন্য কাজ করবে?” কোম্পানি তাকে জানায়, এটি মূলত টি-টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম দেখানোর জন্য।
প্রভা বলেন, চুক্তি স্বাক্ষরের দিন তাকে একটি ছোট ভিডিও বা বাইটস দিতে বলা হয়। প্রাথমিকভাবে তিনি অনুমান করেন যে এটি শুধুমাত্র সাইটের সাধারণ প্রমোশন। ভিডিও প্রকাশের পরই দর্শকদের মন্তব্যের মাধ্যমে তিনি জানতে পারেন, সাইটটি আসলে জুয়া বা বেটিং সংক্রান্ত। প্রভা জানান, “ধন্যবাদ দর্শকদের, যারা আমাকে সতর্ক করেছেন, সঙ্গে সঙ্গে আমি সেই প্রমোশন স্থগিত করেছি।”
তিনি আরও বলেন, “আমি তো জানতামই না যে এটি একটি বেটিং সাইট, যা সম্পূর্ণ অবৈধ। পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আমাকে জানিয়েছে, এটি নেগেটিভ কাজ। তখনই আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি।”
প্রভা জানিয়েছেন, কোম্পানি তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি দৃঢ়ভাবে তাদের প্রমোশন করতে অস্বীকার করেন। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে কখনোই কোনো জুয়া বা বেটিং ওয়েবসাইটের প্রচার করবেন না।
অভিনেত্রী সাংবাদিকদের অনুরোধও করেন, যেন তার বক্তব্য সঠিকভাবে প্রচার করা হয়—তিনি কোনো প্রমোশন করতে গিয়েছিলেন, কিন্তু অবৈধতা জানতে পেরে তা করেননি।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৭ দিন আগে
