আন্তর্জাতিক

অভিনেত্রীর মামলায় গ্রেপ্তার পরিচালক সানাল কুমার শশীধরন

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


অভিনেত্রীর মামলায় গ্রেপ্তার পরিচালক সানাল কুমার শশীধরন

মুম্বাই বিমানবন্দরে আটক মুম্বাই বিমানবন্দর থেকে প্রখ্যাত মালায়ালাম চলচ্চিত্র নির্মাতা সানাল কুমার শশীধরনকে আটক করেছে কেরালা রাজ্য পুলিশ। একজন অভিনেত্রীর দায়ের করা হেনস্তার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) মুম্বাই বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। আটক হওয়ার পর সানাল কুমার শশীধরন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “পুলিশের নির্দেশে আমাকে আটক করা হয়েছে। আমি বিশ্বাস করি কেরালা পুলিশ ও কমিউনিস্ট পার্টি আমার সঙ্গে আইনি আচরণ করবে। আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তা আমার জানা নেই।”

আটক অবস্থায় তিনি একাধিক পোস্ট করেন, যেখানে ২০২২ সালের একটি পুরোনো মামলার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন যে কোনো রায় ছাড়াই কেন তার ওপর নজর রাখা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, আটকের পর তাকে কোনো খাবার বা পানি দেওয়া হয়নি। তাঁকে হেফাজতে নেওয়ার জন্য কোচি থেকে পুলিশের একটি দল আসছে বলেও জানান তিনি।

পুলিশ নির্মাতা সানালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, কোচি সিটি পুলিশ মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁকে আটক করেছে। চলতি বছরের জানুয়ারিতে এলামাক্কারা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারী অভিনেত্রীকে হয়রানির অভিযোগে সানালের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলা দায়েরের সময় সানাল যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি ভারতে আসার পর তাঁকে আটকের জন্য নির্দেশনা জারি করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে একই অভিনেত্রীকে অনলাইনে অনুসরণ করার অভিযোগে সানালকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরে তিনি আলুভা জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান।


ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি

রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...

৬ মিনিট আগে


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১ দিন আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom