রাজনীতি

ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের অনেক প্রশ্নের মীমাংসা প্রয়োজন: শরিফ ওসমান হাদি

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের অনেক প্রশ্নের মীমাংসা প্রয়োজন: শরিফ ওসমান হাদি

ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বহু অমীমাংসিত প্রশ্নের সমাধান হওয়া উচিত ছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, “নতুন বাংলাদেশ কেমন হবে, তা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেনি।”

সোমবার (৮ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে ‘নতুন বাংলাদেশ প্রশ্নে মীমাংসার সিলসিলা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শরিফ ওসমান হাদি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ আজও ‘আজাদী’ হিসেবে পরিচিত হলেও, তিনি ২০২৪ সালের আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে দেখতে চান। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের পর ভারতীয় আধিপত্যবাদ ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে রাষ্ট্রের আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পূরণ হয়নি। সেই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই ২০২৪ সালের আন্দোলন পরিচালিত হয়েছিল, কিন্তু এখন অনেকে ২০২৪ এবং ১৯৭১ সালের আন্দোলনকে পরস্পর বিরোধী হিসেবে উপস্থাপন করছেন।

তিনি আরও বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪—কোনোটিই একে অপরের মুখোমুখি নয়। বরং এসব প্রশ্ন নতুন করে মীমাংসা করা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, যদি নতুন বাংলাদেশ বিনির্মাণে আবারও ভারতীয় আধিপত্যবাদের কোনো শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তবে তা প্রতিরোধের কৌশল কেমন হবে, তা নিয়ে সবাইকে ভাবতে হবে।

হাদি স্মরণ করিয়ে দেন, বরিশাল বিশ্ববিদ্যালয় বরাবরই প্রতিবাদ ও আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় এখানেই প্রথম আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের কাছে পরাজিত হয়েছিল। তিনি জানান, নতুন বাংলাদেশ কেমন হবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের মতামত জানতে তিনি এখানে এসেছেন।

সভায় তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইলহামের উপদেষ্টা মো. হারুন অর রশিদ, অর্গানাইজেশন অব ডিজাস্টার ম্যানেজমেন্টের উপদেষ্টা ড. হাফিজ আশরাফুল হক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom