আন্তর্জাতিক

অন্ধকার গাড়িতে পেজেশকিয়ান-খামেনির ৭ ঘণ্টার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


অন্ধকার গাড়িতে পেজেশকিয়ান-খামেনির ৭ ঘণ্টার বৈঠক

ছবি: সংগৃহীত


ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দীর্ঘ সাত ঘণ্টার একান্ত বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দেশের ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সর্বোচ্চ নেতা। পাশাপাশি জনগণের জীবনযাত্রা, কর্মসংস্থান ও আবাসন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

পেজেশকিয়ান জানান, বৈঠকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার বিষয়ও গুরুত্বের সঙ্গে উঠে আসে। অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধরে রাখার বিভিন্ন দিক নিয়ে দুই নেতা আলোচনা করেন।

ইরান বর্তমানে আঞ্চলিক উত্তেজনা ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং পরবর্তী সময়ে যুদ্ধবিরতি ও সমঝোতার নানা উদ্যোগের মধ্যেই দুই শীর্ষ নেতার এই দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হলো।

বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ, জনগণের জীবনযাত্রা এবং বৈদেশিক নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় ইরানের নেতৃত্বের অগ্রাধিকার কী হবে, সাত ঘণ্টার এই বৈঠকে তার একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসতে পারে।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১০ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom