‘অনেকেই মনে করেন, আমি এখনো বিবাহিত’- আফসান আরা বিন্দু
বিনোদন ডেস্ক
অভিনেত্রী আফসান আরা বিন্দু অবশেষে নিজের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেছেন। তিনি জানান, বড় কোনো ঘটনা ছাড়াও অনেক সময় সম্পর্ক ভেঙে যেতে পারে, আর সে কারণেই বিচ্ছেদের বিস্তারিত ব্যাখ্যায় যেতে চান না।
মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন ও বিচ্ছেদ প্রসঙ্গে খোলামেলা কথা বলেন বিন্দু।
অভিনেত্রী জানান, ২০১৪ সালে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিককে বিয়ে করার পর তিনি শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেন। অভিনয় ছেড়ে পুরোপুরি সংসারজীবনে মন দেন। তবে বিয়ের কয়েক বছর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
বিন্দু বলেন, ২০১৭ সাল থেকেই স্বামীর সঙ্গে আলাদা থাকছিলেন তিনি। দীর্ঘ পাঁচ বছর বিচ্ছিন্ন থাকার পর ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। এ বিষয়ে তিনি বলেন,
“অনেকেই মনে করেন আমি এখনো বিবাহিত। কিন্তু না, আমার বিচ্ছেদ হয়ে গেছে। আমার সংসারের জার্নিটা খুবই ছোট ছিল।”
বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিন্দু বলেন,
“আলাদা হওয়ার জন্য অনেক সময় বড় কারণ থাকে, বড় ঘটনা ঘটে। আবার অনেক সময় তেমন কোনো কারণও দরকার হয় না। আমার এই জার্নিতে আরেকজন মানুষ জড়িত। তারও ব্যক্তিগত জীবন আছে। আমি কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বিব্রত করতে চাই না।”
২০০৬ সালে ‘লাক্স–চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন বিন্দু। অল্প সময়েই ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। অভিনয় থেকে বিরতি নেওয়ার আগে ২০১৪ সালের কোরবানির ঈদেই তাঁর অভিনীত ৫২টি নাটক প্রচারিত হয়। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান বিন্দু। অনস্ক্রিন রসায়ন থেকে বাস্তব জীবনেও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরে ভেঙে যায়। এ প্রসঙ্গে বিন্দুর মন্তব্য,
“দুটি মানুষের জার্নি যে একসঙ্গে একই গন্তব্যে শেষ হবে, এমন কোনো কথা নেই।”
দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘উনিশ ২০’ ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয়ে ফেরেন বিন্দু। ওই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন আরিফিন শুভ। তবে এরপর আর নতুন কোনো কাজে দেখা যায়নি তাঁকে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বিন্দু বলেন,
“আমি নিয়মিত কাজ করতে চাই। এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেগুলো আগে করিনি। নির্মাতারা আমাকে নতুনভাবে ভাবুক—এটাই চাই।”
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
৩ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
৪ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৮ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৯ দিন আগে
