অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জনের ৩৬ ঘণ্টা মানবেতর জীবন, পতাকা বৈঠকেও মেলেনি সমাধান
অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে বিএসএফের পুশইনের শিকার ১১ জন নারী, পুরুষ ও শিশু ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক হলেও এখনো কোনো সমাধান না হওয়ায় উদ্বেগ বাড়ছে।
রোববার (৭ জুন) বিকেল ৫টা পর্যন্ত তারা খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। আটকে পড়াদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে। তাদের মধ্যে একজন ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী এবং একটি শিশু শারীরিকভাবে প্রতিবন্ধী।
বিজিবি জানায়, গত ৫ জুন গভীর রাতে মশালগাঁও সীমান্তের ৩৪৯/৭-এস পিলার সংলগ্ন এলাকায় ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এরপর থেকেই তারা শূন্যরেখায় অবস্থান করছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। গত ২৬ মে ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে বিভিন্ন স্থানে রাখে। পরে বিএসএফের একটি ক্যাম্পে নেওয়ার পর সীমান্ত এলাকায় এনে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
আটকে পড়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজিনা আক্তার জানায়, পরিবারের সঙ্গে কলকাতায় থাকতেন তিনি। আটক হওয়ার পর প্রায় ১২ দিন বিভিন্ন স্থানে ঘোরানোর পর তাদের ঠাকুরগাঁও সীমান্তে এনে রেখে যাওয়া হয়েছে। তার একমাত্র আকাঙ্ক্ষা পরিবারের সঙ্গে নিরাপদে বাড়ি ফেরা।
স্থানীয়দের ভাষ্য, খোলা আকাশের নিচে অবস্থানরত এসব মানুষের অবস্থা অত্যন্ত করুণ। খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার অভাবে তারা চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও প্রতিবন্ধী শিশুর স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে অবৈধ পুশইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সুনির্দিষ্ট প্রমাণসহ বাংলাদেশি নাগরিক হিসেবে হস্তান্তর করা হলে নিয়ম মেনে তাদের গ্রহণ করা হবে। অন্যথায় অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
এদিকে দীর্ঘ সময় ধরে শূন্যরেখায় আটকে থাকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে এবং দ্রুত কূটনৈতিক সমাধানের দাবি উঠেছে।
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
২ ঘন্টা আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
১৩ ঘন্টা আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১৪ ঘন্টা আগে
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...
১ দিন আগে
