‘অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন অপরাধের মাত্রা সব সীমা ছাড়িয়েছে’ : হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর ভাষায়, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে ক্রাইম রিপোর্ট ও অপরাধের মাত্রা “সব সীমা অতিক্রম করেছে”।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সমাজে যেসব গোষ্ঠীকে রাজনৈতিকভাবে সংখ্যালঘু হিসেবে দেখা হয়, তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। একই সঙ্গে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করে একটি ইতিবাচক বার্তা বিশ্বকে দিতে হবে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশকে সকল ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সম্প্রীতি বজায় রাখা জরুরি। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উন্নত হবে বলেও তিনি মন্তব্য করেন।
সেবাখাত নিয়ে তিনি বলেন, সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের কল্যাণে পরিচালিত হতে হবে এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ রাখা যাবে না। নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এর আগে উপজেলা পরিষদের হলরুমে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা সড়কের পরিকল্পনা ও কৌশলগত দিক তুলে ধরেন।
এ ছাড়া সভায় সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৯ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১০ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৮ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
