রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব পেয়েও সায় দেননি: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব পেয়েও সায় দেননি: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ‘ডিপ স্টেট’ থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সরকার এটি গ্রহণ করেনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

সভায় আসিফ মাহমুদ বলেন, “শুরুতে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন বা ‘ডিপ স্টেট’ থেকে প্রস্তাব আসে যে, শেখ হাসিনার মেয়াদ ২০২৯ পর্যন্ত শেষ করা হবে। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে, শর্ত হিসেবে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তাদের সুবিধা দেওয়া ও বিএনপি নেতাদের সাজা নিশ্চিত করার কথাও ছিল।”

তিনি আরও বলেন, “তারা নির্বাচনে কৌশলগত প্রস্তাব নিয়ে এসেছিল, আদালতের মাধ্যমে সাজা লম্বা করার মাধ্যমে বিএনপি নেতাদের নির্বাচনে অংশগ্রহণকে সীমিত করার পরিকল্পনা ছিল। তবে আমরা সায় দেইনি এবং গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছি। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নিজেরাই পদত্যাগ করে আমরা মুক্ত নির্বাচন নিশ্চিত করেছি।”

এনসিপি মুখপাত্র অভিযোগ করেন, “বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি এখন বিএনপি সরকারের মন্ত্রী হয়েছেন। এটি বোঝায়, তারা নির্বাচনে সমান সুযোগের পরিবেশ (‘লেভেল প্লেয়িং ফিল্ড’) ক্ষতিগ্রস্ত করেছে।”

আলোচনা সভায় এনসিপির নেতা সরওয়ার তুষার ও জাতীয় শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম-ও বক্তব্য দেন। সভার মূল থিম ছিল ‘রক্তে ভেজা স্বাধীনতা থেকে সংস্কার ও গণভোট: বাস্তবায়নের রাজনৈতিক কর্তব্য’।

সভায় আসিফ মাহমুদ আরও মন্তব্য করেন, “বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই সনদ ও গণভোটের নীতিগুলো লঙ্ঘন করা শুরু করেছে। ইতিহাস প্রমাণ করে, যারা গণতান্ত্রিক রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরই ফলাফল সামনের প্রজন্মের জন্য সতর্কবার্তা হিসেবে রয়ে গেছে।”


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

৩ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১১ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১১ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom