খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে ৯০ রানে হারাল ভারত

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে ৯০ রানে হারাল ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘এ’ গ্রুপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৯০ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে ভারত। অ্যারন জর্জের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ২৪০ রানের সংগ্রহ পায় ভারত, জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট হারিয়ে ১৫০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

রোববার (১৪ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ইউসাফ।

ইনিংসের শুরুতে আয়ুশ মহাত্রে ভারতকে ভালো সূচনা এনে দেন। তবে বৈভব সূর্যবংশীকে বেশিক্ষণ দাঁড়াতে দেননি মোহাম্মদ সায়াম। মাত্র ৬ বল খেলে ৫ রান করে সায়ামের বলে ক্যাচ দিয়ে ফিরেন সূর্যবংশী। ২০ বলে ২৯ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়।

দ্বিতীয় উইকেটে আয়ুশ ও অ্যারন জর্জ ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন। তবে জর্জ ২৫ বলে ৩৮ রান করে আউট হন, তাকেও শিকার করেন সায়াম। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা।

বিহান মালহোত্রা (১৬ বলে ১২) ও বেদান্ত ত্রিবেদী (২২ বলে ৭) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দুজনকেই আউট করেন নিকাব শফিক।

পঞ্চম উইকেটে ম্যাচের সবচেয়ে বড় জুটি গড়েন অ্যারন জর্জ ও অভিজ্ঞান কুণ্ডু। ৬৮ বলে তাদের জুটিতে আসে ৬০ রান। অভিজ্ঞান ৩২ বলে ২২ রান করে আব্দুল সোবহানের বলে আউট হন। একই ওভারে সেঞ্চুরির পথে থাকা জর্জকেও ফেরান সোবহান।

অ্যারন জর্জ খেলেন দারুণ একটি ইনিংস। ৮৮ বলে ৮৫ রান করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২টি চার ও একটি ছক্কা। শেষ দিকে কণিষ্ক চৌহান ৪৬ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন, যেখানে ছিল দুটি চার ও তিনটি ছক্কা।

ভারত পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ২৪০ রানে অলআউট হয় দলটি। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ সায়াম ও আব্দুল সোবহান তিনটি করে উইকেট নেন, শফিক নেন দুইটি।

২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। উসমান খান ১৬, সামির মিনহাস ৯, আলি হাসান বালুচ শূন্য এবং আহমেদ হুসাইন করেন ৪ রান। তিনটি উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন, একটি নেন কণিষ্ক চৌহান।

পঞ্চম উইকেটে ফারহান ইউসুফ ও হুজাইফা আহসান ৬৫ বলে ৪৭ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। ফারহান ৩৪ বলে ২৩ রান করে আউট হলে ভাঙে সেই জুটি। এরপর হামজা জাহুরকে নিয়ে হুজাইফা আরও ৩২ রানের জুটি গড়েন, তবে হামজার অবদান ছিল মাত্র ৪ রান।

শেষ পর্যন্ত একাই লড়াই করেন হুজাইফা আহসান। ৮৩ বলে ৭০ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। তবে অন্য প্রান্তে সহযোগিতা না পাওয়ায় পাকিস্তান ৪১.২ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায়।

ভারতের পক্ষে দীপেশ দেবেন্দ্রন ও কণিষ্ক চৌহান তিনটি করে উইকেট নেন, কিশান সিং শিকার করেন দুইটি।

এই জয়ে ভারত ম্যাচ জেতে ৯০ রানের বড় ব্যবধানে। আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ভারতের পরের ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে, আর পাকিস্তান মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom