অপেক্ষা ফিলিস্তিনি গোষ্ঠীর সিদ্ধান্তের: অস্ত্র সমর্পণে ঘোর আপত্তি হামাসের
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ২০ দফা প্রস্তাব পেশ করেছেন। এই প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বর্তমানে এই প্রস্তাবের অনুমোদনের জন্য হামাসের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, হামাস যদি এই শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে ইসরায়েল গাজায় হামলার তীব্রতা বাড়াবে।
অন্যদিকে, প্রস্তাবটি গৃহীত হলে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল জিম্মিকে মুক্তি দিতে হবে। এরপরের শর্ত হলো, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং সমস্ত অস্ত্র ফেলে দিয়ে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু হামাস নয়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী পুরো গাজা অঞ্চলকেই নিরস্ত্র করা হবে।
ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে হামাস এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। সশস্ত্র এই গোষ্ঠীটির একজন উচ্চপদস্থ নেতা সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন যে, তারা এখনও প্রস্তাবটির লিখিত কপি পাননি। লিখিত প্রস্তাব হাতে এলে সেটি পর্যালোচনা করা হবে। তিনি আরও জানিয়েছেন, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ, ইসরায়েলি সেনাদের গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত করে এমন যেকোনো প্রস্তাবে তারা সম্মত।
তবে, অস্ত্র সমর্পণের শর্তে তারা ঘোর আপত্তি জানিয়েছে। ঐ নেতা বলেছেন, “যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে ততদিন এই অস্ত্র তাদের কাছে আপসহীন।”
তিনি আরও স্পষ্ট করেছেন যে, “অস্ত্রের বিষয়টি নিয়ে তখনই আলোচনা করা যেতে পারে যখন এমন একটি কাঠামো তৈরি হবে, যেটি ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নিশ্চয়তা দেবে।”
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১৮ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
