অর্চিতা স্পর্শিয়াঃ ‘ব্যাচেলর পয়েন্ট’–এ নতুন চমক
অনলাইন ডেস্ক
জমে উঠেছে কাজল আরেফিন অমি পরিচালিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। কাবিলা, হাবু, পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে ফিরে এসেছে নেহাল। তাদের সঙ্গে দেখা যাচ্ছে জাকিরকেও। আরও এক নতুন চরিত্র এই সিরিয়ালে যোগ হচ্ছে, তিনি হলেন অর্চিতা স্পর্শিয়া।
নির্মাতা বলছেন, চরিত্রটি দর্শকদের জন্য বিশাল চমক হবে! কিছুদিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে নির্মাতা এই চমকের ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর পোস্ট করা সেই ছবিতে মুখ দেখা যায়নি অভিনেত্রীর। তবে সেই রহস্য জানা গেল বৃহস্পতিবার সন্ধ্যায়, নির্মাতার পোস্ট থেকে। পোস্টার প্রকাশ করে চমকে দিয়ে অমি জানালেন, ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন চমক হলেন স্পর্শিয়া।
গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। এ জন্য চাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। “ব্যাচেলর পয়েন্ট” টিম থেকে যখন কল এল, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। তা ছাড়া এই সিরিয়াল তো একটা ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়।’
কাজল আরেফিনের সঙ্গে কাজ প্রসঙ্গে স্পর্শিয়া আরও বলেন, ‘এর আগে (কাজল আরেফিন) অমি ভাইয়ের সঙ্গে কখনো কাজ করা হয়নি। তিনি মেধাবী মেকার। সব আর্টিস্টই চান ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে। আশা করছি, আমাদের কোলাবরেশনে অনেক স্ট্রং কিছু হবে। বাকিটা দর্শকেরা বলবেন।’
কাজল আরেফিন বলেন, ‘“ব্যাচেলর পয়েন্ট”–এ নারী চরিত্রের চেয়ে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। দর্শকেরা বিগত সিজনে এখানে যেসব নারী চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন, চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি।’
‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গর পাশাপাশি পরবর্তী সময়ে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
২ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
৮ ঘন্টা আগে
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...
১ দিন আগে
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৬ দিন আগে
