‘Argentina Out’ পিটিশনে ২ কোটির বেশি স্বাক্ষরের দাবি, তবে ফিফার কোনো পদক্ষেপ নেই
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। রেফারিং, খেলোয়াড়দের আচরণ এবং বিভিন্ন বিতর্কের জেরে দলটিকে ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে করা একটি অনলাইন পিটিশনে ২ কোটির বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘Argentina Out’ শিরোনামের ওই অনলাইন পিটিশনে বিশ্বের প্রায় ১৭০টি দেশের ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন ডিজিটাল স্বাক্ষর করেছেন বলে আয়োজকদের দাবি। শুরুতে পিটিশনের লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ, যা কয়েক গুণ ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করা হয়।
কী দাবি করা হয়েছে?
পিটিশনের বিবৃতিতে অভিযোগ করা হয়, পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা রেফারিংয়ে বিশেষ সুবিধা পেয়েছে।
সেখানে বলা হয়, “যদি আগেই বিজয়ী নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন খেলবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিন এবং সবাইকে সমান সুযোগ দিন।”
ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পিটিশনের আয়োজকেরা আরেকটি বার্তায় লেখেন, “ফিফা আমাদের কথা শোনেনি, কিন্তু স্পেন তাদের প্রতিশ্রুতি রেখেছে। ধন্যবাদ, স্পেন।”
ফাইনাল ঘিরে বিতর্ক
ফাইনাল ম্যাচেও আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের আচরণ নিয়ে আলোচনা হয়। লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে আঘাত করা এবং গাভিকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।
এ ছাড়া স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবার্সির ওপর কঠোর ট্যাকলের কারণে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। অনেকের মতে, এই ঘটনাই ম্যাচের গতিপথ বদলে দেয়।
ফিফার কোনো সিদ্ধান্ত নেই
তবে এত বিপুল সংখ্যক স্বাক্ষরের দাবি করা হলেও, অনলাইন পিটিশনের ভিত্তিতে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফা কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বা নেওয়ার ঘোষণা দিয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
রেকর্ড ভাঙতে পারেনি
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষরসংবলিত অনলাইন পিটিশনের রেকর্ড এখনও ‘জুবিলি ২০০০’ আন্দোলনের দখলে। ওই পিটিশনে ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জন স্বাক্ষর করেছিলেন। ফলে আয়োজকদের দাবি অনুযায়ী, ‘Argentina Out’ পিটিশনটি সেই রেকর্ড ভাঙতে পারেনি।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
