বিনোদন

‘অশ্লীল দৃশ্যের’ অভিযোগে যশ অভিনীত ‘টক্সিক’-এর টিজার বিতর্কে

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


‘অশ্লীল দৃশ্যের’ অভিযোগে যশ অভিনীত ‘টক্সিক’-এর টিজার বিতর্কে

ছবি: সংগৃহীত


‘কেজিএফ’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা যশ অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর টিজার ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। টিজারে ‘অশ্লীল ও আপত্তিকর’ দৃশ্য থাকার অভিযোগে কর্ণাটক রাজ্য মহিলা কমিশন (কেএসডব্লিউসি) সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যশের ৪০তম জন্মদিন উপলক্ষে ‘টক্সিক’-এর টিজার প্রকাশ করা হয়। টিজার মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। টিজারে যশকে একটি গাড়ির ভেতরে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। পরবর্তী দৃশ্যে তাকে একাধিক ব্যক্তিকে গুলি করতে দেখা যায়। এই দৃশ্যগুলোকে ‘অশ্লীল ও সহিংস’ আখ্যা দিয়ে ১২ জানুয়ারি আম আদমি পার্টি (এএপি) কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।

বার্তা সংস্থা পিটিআই জানায়, এএপি কর্ণাটক রাজ্য শাখার মহিলা উইংয়ের নেত্রীরা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে টিজারটি অপসারণের দাবি জানান। অভিযোগের প্রেক্ষিতে কর্ণাটক রাজ্য মহিলা কমিশন সিবিএফসিকে চিঠি পাঠিয়ে বিষয়টি বিধি অনুযায়ী যাচাই করে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এএপি কর্ণাটক রাজ্য সম্পাদক উষা মোহন চিঠিতে উল্লেখ করেন, ‘টিজারের অশ্লীল ও স্পষ্ট কনটেন্ট নারী ও শিশুদের সামাজিক কল্যাণে গুরুতর ক্ষতি করছে। বয়সভিত্তিক কোনো সতর্কতা ছাড়াই জনসমক্ষে এসব দৃশ্য প্রকাশ করা হয়েছে, যা নারীর মর্যাদা ক্ষুণ্ন করে এবং কন্নড় সংস্কৃতিকে অপমান করে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে কমিশনের হস্তক্ষেপ জরুরি। টিজারটি নিষিদ্ধ করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হোক।’

কর্ণাটক রাজ্য মহিলা কমিশনের সচিব সিবিএফসিকে পাঠানো চিঠিতে জানান, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো প্রযোজ্য আইন ও বিধিমালার আলোকে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অ্যাকশন-টেকেন রিপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ পরিচালনা করেছেন গীতু মোহনদাস। ছবিটিতে যশের সঙ্গে অভিনয় করছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুধেব নায়ার। যশ ও গীতু মোহনদাস যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন।

ছবিটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মুক্তির দিনই এটি রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’–এর সঙ্গে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতায় নামবে।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ মাস আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ মাস আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

২ মাস আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

২ মাস আগে

Dr.Mahfuzul Alom