কৃষি ও প্রকৃতি

অসময়ের বৃষ্টিতে নীলফামারী জুড়ে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

সোহেল রানা, জেলা প্রতিনিধি, নীলফামারী

১২ মাস আগে


অসময়ের বৃষ্টিতে নীলফামারী জুড়ে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় নীলফামারী জেলায় চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

মাঠজুড়ে দেখা গেছে, আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে, গাছের ডগা ফেটে গেছে এবং অনেক ক্ষেত পানির নিচে তলিয়ে আছে। এতে ধানের গোড়া পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকরা বলছেন, এবার ঘরে ফলন তোলা কঠিন হয়ে পড়েছে।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার নিচু জমিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

ডিমলা উপজেলার কৃষক মোছাদ্দেক হোসেন জানান,

“ধান প্রায় পেকে গিয়েছিল, কয়েকদিন পরই কাটার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে সব গাছ মাটিতে পড়ে গেছে। এখন পানি না নামলে ফলন ঘরে তোলা অসম্ভব হয়ে যাবে।”

 

অন্যদিকে ডোমারের কৃষক আব্দুল করিম বলেন,

“বছরের পর বছর এই ফসলের আশায় অপেক্ষা করি। কিন্তু এই বৃষ্টি আমাদের সব পরিশ্রম শেষ করে দিল।”

 

শুধু ধান নয়  আলু ক্ষেতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকলে এসব ফসলের শিকড় পচে যেতে পারে বলে আশঙ্কা করছে কৃষক সমাজ।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান জানান,

“নিম্নচাপের প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। কিছু এলাকায় ধান ও সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের দ্রুত পানি নিষ্কাশন, নুয়ে পড়া ধানগাছ বাঁধা এবং ক্ষেতে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব।”

 

জেলা কৃষি বিভাগ জানায়, মাঠপর্যায়ে কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

স্থানীয় কৃষক সমাজের দাবি, এই ক্রান্তিকালে সরকারের পক্ষ থেকে দ্রুত সহায়তা ও পুনর্বাসন প্রণোদনা দেওয়া হলে কৃষকরা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন।


৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

দীর্ঘ আট মাস গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩টা ১১ মিনিটের দিকে কারখানাটিতে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন যমুনা সার কারখানার বিভাগীয় প্রধান মো. ফজলুল হক।কারখানা সূত্রে জানা গেছে,...

১ মাস আগে


রাজশাহীতে সারের বাজারে নৈরাজ্য, সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিপাকে কৃষক
রাজশাহীতে সারের বাজারে নৈরাজ্য, সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিপাকে কৃষক

দীর্ঘদিন ধরে সার বিক্রিতে নৈরাজ্য চলছে রাজশাহী অঞ্চলে। সরকারি বরাদ্দ কৃষকের কাছে পৌঁছানোর আগেই তা চলে যাচ্ছে কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীদের হাতে। কখনো বরাদ্দপত্রই বিক্রি করে দেওয়া হচ্ছে, আবার কখনো গুদাম থেকে সার দোকানে পৌঁছানোর আগেই তা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এক জেলা বা উপজেলার বরাদ্দ করা সার...

৩ মাস আগে


হাওরাঞ্চলে ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের ক্ষোভ
হাওরাঞ্চলে ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের ক্ষোভ

সরকার ২০২৫-২৬ অর্থবছরে প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করলেও সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা তার অর্ধেক দামও পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মধ্যনগরসহ বিভিন্ন এলাকায় কাঁচা ধান বিক্রি হচ্ছে মাত্র ৬৫০ থেকে ৭০০ টাকা মণ দরে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম।স্থানীয় কৃষকদের অভিযোগ, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার...

৭ মাস আগে


ডিজেল ও সার সংকটে কৃষি খাতে উদ্বেগ, উৎপাদন ব্যয় ও সেচ ব্যবস্থায় বিপর্যয়
ডিজেল ও সার সংকটে কৃষি খাতে উদ্বেগ, উৎপাদন ব্যয় ও সেচ ব্যবস্থায় বিপর্যয়

দেশে চলতি সময়ে ডিজেল ও সার সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষকদের অভিযোগ, প্রয়োজনীয় জ্বালানি ও সার চড়া দামে কিনতে বাধ্য হওয়ায় উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে ভরা মৌসুমে বিদ্যুতের লোডশেডিং ও ডিজেল সংকটে সেচ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কৃষি উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।বাজারে কৃত্রিম সংকট...

৭ মাস আগে

Dr.Mahfuzul Alom