অস্ট্রেলিয়া সফরের আগে চোটে বিপর্যস্ত বাংলাদেশ, দল গঠনে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা: হাবিবুল বাশার
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
আগস্টের প্রথম সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সিরিজ শুরুর আগেই চোটের ধাক্কায় বিপাকে পড়েছে টাইগাররা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার-নাহিদ রানা, লিটন দাস ও শরীফুল ইসলাম।
এই তিন ক্রিকেটারের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন কয়েকজন নতুন ও প্রত্যাবর্তনকারী ক্রিকেটার। প্রায় পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া ২৮ মাস পর জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার মুশফিক হাসান।
সোমবার (২৭ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দল নির্বাচন নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, “চোটের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে। মূল খেলোয়াড়দের কেউ যদি অন্তত একটি টেস্ট খেলতে পারে, সেই সম্ভাবনাও আমরা বিবেচনায় রেখেছিলাম।”
হাবিবুল বাশার জানান, বিসিবি দল ঘোষণার পরিকল্পনা করেছিল আরও প্রায় এক সপ্তাহ আগে। তবে ইনজুরির সর্বশেষ অবস্থা জানার জন্য অপেক্ষা করতে হয়েছে।
তিনি বলেন, “তিন ফরম্যাটের মধ্যে টেস্ট দলটাই সবচেয়ে স্থিতিশীল। গত কয়েকটি সিরিজে এই দল ভালো ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাটিতে খেলতে সবাই মুখিয়ে ছিলাম। সেই লক্ষ্য মাথায় রেখেই দল সাজানোর পরিকল্পনা ছিল।”
আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।
ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে পদত্যাগের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিকভাবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি নজিরবিহীন চাপের মুখে পড়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন।প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর
১২ ঘন্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বিশ্বকাপসহ তাদের প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের প্রস্তাব দিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও রয়েছে।ফিফার দাবি, পরিকল্পনাটি...
৩ দিন আগে
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।বুধবার (২৯ জুলাই)...
৪ দিন আগে
দেশে ফেরার সুযোগ না পাওয়ার পেছনে ‘ভয়ের’ কথা বললেন সাকিব আল হাসান
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, তার দেশে ফেরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় ঘটনা হতে পারে। আর সেই কারণেই কিছু মানুষ তাকে দেশে ফিরতে দিতে অনীহা দেখাচ্ছেন বলে মনে করেন তিনি।সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা, আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ এবং বিশ্বকাপে খেলার সম্ভাবনা...
৪ দিন আগে
