অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, প্রথম টেস্ট জয় বাংলাদেশের
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
২৩ বছরের পুরোনো গল্প এবার বদলে দিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন জয় কিংবা ড্র—দুটিই ছিল অধরা। সেই অস্ট্রেলিয়াকেই ডারউইনে হারিয়ে ইতিহাস গড়ল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
শুধু একটি ম্যাচের জয় নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি এক অবিস্মরণীয় অধ্যায়। একই সঙ্গে পুরো ক্রিকেট বিশ্বের কাছে শক্তিশালী এক বার্তা দিল বাংলাদেশ—অস্ট্রেলিয়ার মাটিতেও বাংলাদেশ জিততে পারে।
ম্যাচের তৃতীয় দিনেই জয়ের ভিত শক্ত করে ফেলেছিল বাংলাদেশ। চতুর্থ দিন লাঞ্চের পর অপেক্ষা ছিল কেবল শেষ পেরেকটি ঠোকার। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।
ছোট সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম দ্বিতীয় ইনিংসে ফিরেছেন শূন্য রানে। তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে মুমিনুল হক ঠান্ডা মাথায় বাকি কাজ শেষ করেন। বাংলাদেশ জয় তুলে নেয় ৯ উইকেটে।
মুমিনুলের ব্যাট থেকে জয়সূচক রান আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলের ডাগআউটে শুরু হয় উচ্ছ্বাস। আর গ্যালারির এক কোণে থাকা প্রবাসী বাংলাদেশিরা গলা ফাটিয়ে দিতে থাকেন ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান।
এই জয়ের মূল নায়ক বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ। ৬৬ রানে ৫ উইকেট নিয়ে চাপের মুখে চতুর্থ ইনিংসে স্পিনের ভয়ংকর কার্যকারিতা দেখিয়েছেন তিনি। হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। পুরো ম্যাচে তার শিকার ৯ উইকেট।
দুই ইনিংসেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেছেন বাংলাদেশের বোলাররা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি অবশ্য তাদের ইনিংস পরাজয়ের শঙ্কা থেকে বাঁচিয়েছে। তবে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো বড় পুঁজি গড়তে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২৮৪ রানেই থেমে যায় তাদের লড়াই।
সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়াই ছিল পরিষ্কার ফেভারিট। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল তারা, আর বাংলাদেশ ছিল নবম স্থানে। মাঠের লড়াইয়ে সেই বিশাল ব্যবধান মুছে দিয়েছে শান্তর দল। ডারউইনের চার দিনে বারবার মনে হয়েছে, র্যাঙ্কিং নয়—মাঠের ক্রিকেটেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ।
প্রথম দিন প্রথম বল থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই অস্ট্রেলিয়াকে এক মুহূর্তের জন্যও স্বস্তি দেয়নি তারা।
অথচ সিরিজ শুরুর আগে অধিনায়ক শান্ত বলেছিলেন, ম্যাচকে পঞ্চম ও শেষ দিন পর্যন্ত নিয়ে যেতে চান। বাস্তবতা হয়েছে সম্পূর্ণ ভিন্ন। পঞ্চম দিন পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে পারেনি অস্ট্রেলিয়াই।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরেছিল বাংলাদেশ। সেই প্রত্যাবর্তন যে ইতিহাস হয়ে উঠবে, তা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু ডারউইনে বাংলাদেশ শুধু একটি টেস্ট জেতেনি, বদলে দিয়েছে নিজেদের ক্রিকেট গল্পও।
এবার সেই গল্পে নতুন করে লেখা থাকবে—অস্ট্রেলিয়ার মাটিতেও বাংলাদেশ পারে।
দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে। সামনে আরও একটি টেস্ট। ইতিহাসের দরজা একবার খুলেছে, এবার সেটি আরও বড় করে খোলার পালা।
ম্যাচের স্কোর:
অস্ট্রেলিয়া: ১৯৮ ও ২৮৪
বাংলাদেশ: ৪২৬ ও ৫৭/১
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৩ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৬ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৭ দিন আগে
