রাজনীতি

অতীতে ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে: ঢাকা-৫ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

১০ মাস আগে


অতীতে ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে: ঢাকা-৫ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের অভিযোগ

ঢাকা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন অভিযোগ করেছেন, “অতীতে যারা ক্ষমতায় ছিল তারা উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে।”

সোমবার (১ ডিসেম্বর) যাত্রাবাড়ীর গোবিন্দপুরে মোখলেছ মাদবর সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “উন্নয়ন ব্যয় অতিরিক্ত নির্ধারণ করে দলীয় লোকদের বেনিফিট দেওয়ার জন্য রাষ্ট্রীয় অর্থ অপচয় করা হয়েছে। তৃণমূল পর্যায়ের অনেক দলীয় কর্মীরও কোটি টাকার সম্পদ তৈরি হয়েছে, অথচ তাদের কোনো বৈধ আয় উৎস নেই।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “কেউ ক্ষমতা ছাড়ার পর, কেউ মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে কেন? কারণ তারা জনগণকে শোষণ করেছে, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে এবং বিদেশে অর্থ পাচার করে বিলাসী জীবন যাপন করছে।”

দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে “নতুন বাংলাদেশ” গড়া সম্ভব নয় উল্লেখ করে তিনি ইসলামী আদর্শভিত্তিক নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

জামায়াতের উন্নয়ন ভাবনা তুলে ধরেন কামাল হোসেন

জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলেও দুর্যোগ–দুর্দশায় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “জনগণ যদি আগামী নির্বাচনে সুযোগ দেয়, তাহলে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে গড়া হবে। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা-৫ আসনের ভোটারদের উদ্দেশে তিনি জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

মোখলেস মাদবর সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. জসিমউদ্দীন,
  • মহানগরীর মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী মধ্য থানা আমীর এডভোকেট এ কে আজাদ খান,
  • থানা সেক্রেটারি মাওলানা মো. ইমাম হোসেন,
  • স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকার ও সমাজসেবক—মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, মো. ইলিয়াস হোসাইন, হাফেজ মো. হারুনুর রশিদ, মো. ফারুক আহমেদসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ।

 

শাহবাগ পূর্ব থানায় ওলামা ওয়ার্ডের মতবিনিময় সভা

এদিকে রবিবার রাতে শাহবাগ পূর্ব থানার ওলামা ওয়ার্ড-এর উদ্যোগে আলেমদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান।
প্রধান বক্তা ছিলেন শাহবাগ পূর্ব থানা আমীর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীব।

সভায় সভাপতিত্ব করেন ওলামা ওয়ার্ড সভাপতি হাফেজ মো. আব্দুল আজিজ, এবং পরিচালনা করেন ওলামা ওয়ার্ড সেক্রেটারি আব্দুল আলী।
ছাড়াও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হান, থানা শূরা সদস্য মুখলেছুর রহমান জুয়েল, মো. ওমর ফারুক, হাফেজ মাওলানা সানাউল্লাহ রাকিবসহ অন্যরা।


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৫ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

৫ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৬ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom