অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ: সিফাতের দাবির সঙ্গে তদন্তে মিলল ভিন্ন তথ্য
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর উত্থাপিত বিদ্যুৎ বিলসংক্রান্ত অভিযোগ তদন্ত করে ভিন্ন তথ্য পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
সিফাত দাবি করেছিলেন, দুই মাসে তার পরিবারের প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তার পরিবারের বসবাস করা দোতলা বাড়িতে মোট তিনটি আবাসিক মিটার রয়েছে। মে থেকে আগস্ট-এই চার মাসে তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।
তিন মিটারে চার মাসে বিল ১৬ হাজার ২৭৩ টাকা
গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিফাত আব্দুল্লাহ। তিনি মো. সিকান্দার আলীর ছেলে এবং রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সিফাত দাবি করেন, জুলাই ও আগস্ট-এই দুই মাসে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে। এ নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন, ‘এক মাসের বিদ্যুৎ বিল একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলছে?’
তবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীরের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিফাতদের বাড়িতে মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম মিটারটির নম্বর S000433*7। এ মিটারে মে মাসে ৪৫ ইউনিট ব্যবহারে বিল এসেছে ৩১৭ টাকা, জুনে ৫০ ইউনিটে ৩৪২ টাকা, জুলাইয়ে ১৫০ ইউনিটে ১ হাজার ১৮২ টাকা এবং আগস্টে ৭৫ ইউনিটে ৫১৩ টাকা। চার মাসে মোট ৩২০ ইউনিট ব্যবহারের বিপরীতে এ মিটারে বিল এসেছে ২ হাজার ৩৫৪ টাকা।
দ্বিতীয় মিটারটির নম্বর S000218*5। মে মাসে ২৫০ ইউনিটে ১ হাজার ৮১২ টাকা, জুনে ২০০ ইউনিটে ১ হাজার ৫৮৪ টাকা, জুলাইয়ে ৪০০ ইউনিটে ৩ হাজার ৫৯৪ টাকা এবং আগস্টে ২৮৫ ইউনিটে ২ হাজার ৩৯৭ টাকা বিল এসেছে। চার মাসে এ মিটারে মোট ১ হাজার ১৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল হয়েছে ৯ হাজার ৩৮৭ টাকা।
তৃতীয় মিটারটির নম্বর S000424*7। এতে মে মাসে ১২৫ ইউনিটে ৮৪৭ টাকা, জুনে ১২০ ইউনিটে ৬৯০ টাকা, জুলাইয়ে ২০৫ ইউনিটে ১ হাজার ৬৩৩ টাকা এবং আগস্টে ১৭৫ ইউনিটে ১ হাজার ৩৬২ টাকা বিল এসেছে। চার মাসে মোট ৬২৫ ইউনিট ব্যবহারে এ মিটারের বিল হয়েছে ৪ হাজার ৫৩২ টাকা।
অর্থাৎ, মে থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত তিনটি আবাসিক মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সর্বমোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।
তদন্তে বাড়িতে গিয়ে তালিকা চাওয়া হয়
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের কর্মকর্তারা সিফাতদের বাড়িতে গিয়ে বাসায় থাকা বৈদ্যুতিক সরঞ্জামের প্রকৃত তালিকা সংগ্রহ করতে চেয়েছিলেন। তবে বাড়ির লোকজন সেই তালিকা দিতে অস্বীকৃতি জানান এবং একপর্যায়ে গেট বন্ধ করে দেন।
বোর্ড বাজার জোনাল অফিসের ডিজিএম মো. আহসান কবীর বলেন, চারজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন। এ সময় সিফাতের বাড়িতে থাকা বৈদ্যুতিক পণ্যের প্রকৃত তালিকা চাওয়া হলে তার পরিবারের সদস্যরা তা দিতে অস্বীকৃতি জানান এবং গেট বন্ধ করে দেন।
তিনি আরও বলেন, সিফাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাসার বিদ্যুৎ বিল নিয়ে যে অভিযোগ করেছেন, সেটির তদন্তে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। মিটারে থাকা ইউনিট, অফিসে আনা রিডিং এবং বিল তৈরির প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি।
এনসিপি নেতার দাবি
তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাহী কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট আলী নাসের খান পল্লী বিদ্যুৎ সমিতির তদন্তের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন।
তিনি দাবি করেন, সিফাতদের বাসার তিনটি মিটারে জুলাই ও আগস্ট-এই দুই মাসের বিল মিলিয়ে ১০ হাজার ৬৮১ টাকা এসেছে। তার ভাষ্য, গ্রাহকদের দেওয়া বিলের কপি এবং পল্লী বিদ্যুতের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।
আলী নাসের খান আরও দাবি করেন, সিফাত যে বাড়িতে বসবাস করেন সেটি তাদের নিজেদের বাড়ি এবং সেখানে ভাড়াটিয়াদের বিষয়ও সিফাত তার বক্তব্যে স্পষ্ট করেছেন। তিনি পল্লী বিদ্যুতের তদন্ত প্রতিবেদনের তথ্যকে ‘ভৌতিক’ বলে আখ্যায়িত করেন।
গ্রেপ্তার হয়ে কারাগারে সিফাত
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মো. আব্দুল্লাহ সিফাতকে আটক করে পুলিশ।
পরে শুক্রবার দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিফাত আব্দুল্লাহর বাবা মো. সিকান্দার আলীর সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান
৩ ঘন্টা আগে
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...
৭ ঘন্টা আগে
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার
৮ ঘন্টা আগে
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
২ দিন আগে
