অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যবহার রোধে কঠোর জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা জরুরি। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমদানি–রপ্তানির ক্ষেত্রে ডব্লিউটিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
বুধবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন আয়োজিত ‘Fleming Fund Legacy in Bangladesh: Tackling AMR through One Health Approach’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্য নিরাপত্তা ও অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণ জরুরি
ফরিদা আখতার বলেন, এসডিজি-২ বা ক্ষুধা দূরীকরণের লক্ষ্যে খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্য ও প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিক ও কীটনাশক ব্যবহারের যথাযথ নিয়ন্ত্রণও অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই সবচেয়ে কার্যকর উপায়, কারণ সস্তায় পোলট্রি উৎপাদনের নামে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার সবচেয়ে বেশি ক্ষতি করছে দরিদ্র জনগোষ্ঠীর।
ওয়ান হেলথ পদ্ধতিতে সমন্বিত উদ্যোগ দরকার
উপদেষ্টা জানান, যুক্তরাজ্যের ফ্লেমিং ফান্ড ২০২০ সাল থেকে বাংলাদেশের এএমআর নজরদারি শক্তিশালী করতে ওয়ান হেলথ পদ্ধতির মাধ্যমে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে। এর ফলে কৃষক, মাঠ পর্যায়ের কর্মকর্তা ও ভেটেরিনারিয়ানদের মধ্যে সচেতনতা ও সক্ষমতা বেড়েছে।
তিনি বলেন, “মানব স্বাস্থ্য, মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি—সব ক্ষেত্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কেউ কেন্দ্র নয়; সবাই সমান সহযোগী। নিরাপদ খাদ্য, স্বাস্থ্য সচেতনতা এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ হাই কমিশনের উপ–উন্নয়ন পরিচালক মার্টিন ডসন।
ফ্লেমিং ফান্ডের সাফল্য তুলে ধরেন এফএফসিজিবি’র টেকনিক্যাল লিড ড. মো. নূরে আলম সিদ্দিকী।
সভাপতিত্ব করেন এফএফসিজিবি’র টিম লিড প্রফেসর শাহ মনির হোসেন।
বক্তব্য রাখেন—
- ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের উপ–হাই কমিশনার জেমস গোল্ডম্যান
- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মো. আবু জাফর
- মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ
- প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান
- এফএও বাংলাদেশ প্রতিনিধি জিয়োকুন শি
- ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মো. শামীম হায়দার
অনুষ্ঠানে গবেষক, বিজ্ঞানী ও সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকের আন্তরিক ও মানবিক আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়।”বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ উপলক্ষে...
৪ দিন আগে
স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোর
৯ দিন আগে
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা করে লুঙ্গি পরার মাধ্যমে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান,...
১৯ দিন আগে
দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, এক দিনে সংক্রমণ চার গুণ বৃদ্ধি
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে, একই সঙ্গে চলতি বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২২০ জন রোগী হাসপাতালে...
১ মাস আগে
