বাবার দাফনের পর ডিউটি, এরপর এইচএসসি পরীক্ষা—ইসমাইল ইকনের পাশে কৃষি ব্যাংক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাবার দাফন সম্পন্ন করে রাতেই কর্মস্থলে ডিউটি পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বেতনসহ এক মাসের ছুটি মঞ্জুর করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন।
সহায়তা পেয়ে ইসমাইল ইকন ও তার পরিবার কৃষি ব্যাংক, গণমাধ্যম এবং তাদের পাশে দাঁড়ানো সকল শুভানুধ্যায়ী মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত মঙ্গলবার (২২ জুলাই) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া। সেদিন বিকেলে বাবার দাফন সম্পন্ন করার পর রাতেই বাগেরহাট শহরের বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন। পরদিন সকালে সরকারি পিসি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।
ইকনের এই সংগ্রামের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশ-বিদেশের অসংখ্য মানুষ তার শিক্ষা এবং পরিবারের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা ইসমাইল ইকন চলতি বছরের মে মাস থেকে কৃষি ব্যাংকের এটিএম বুথে কর্মরত। এর আগে নিজের পড়াশোনার খরচ চালাতে এলাকায় টিউশনি করতেন। বর্তমানে তিনি তার মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাইকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ইকনের পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে এককালীন আর্থিক সহায়তা ও বেতনসহ এক মাসের ছুটি দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি
কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঁচা-আধাপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি
১ ঘন্টা আগে
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ
শিশু অধিকার রক্ষা, জলবায়ু, ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের মধ্য থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।সুদীপ্ত দেবনাথ ও মুশফিক...
১৩ ঘন্টা আগে
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...
৩ দিন আগে
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা
৬ দিন আগে
