বাবার মৃত্যু গোপন রেখেই পরীক্ষা, ঋতুর জিপিএ-৫
ছবি: সংগৃহীত
এসএসসি পরীক্ষার হলে যখন প্রশ্নের উত্তর লিখছিল ঋতু খাতুন, তখন হাসপাতালে মারা গেছেন তার বাবা কবির হোসেন। পরীক্ষা নষ্ট হওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যরা বাবার মৃত্যুর খবর তার কাছ থেকে গোপন রাখেন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার নিথর মুখ দেখার পরও থেমে থাকেনি ঋতু। গভীর শোক বুকে নিয়েই বাকি পরীক্ষাগুলো শেষ করে এবার মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে।
ঋতু যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। হাকিমপুর গ্রামের ক্যানসার আক্রান্ত কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির ছোট মেয়ে সে। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তার বাবা। বাবার অসুস্থতার মধ্যেই ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ঋতু।
পরীক্ষা চলাকালে কবির হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ মে ছিল ঋতুর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষা। সেদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা। মেয়ের পরীক্ষা বিবেচনায় নিয়ে পরিবারের সদস্যরা মৃত্যুর খবর তাকে জানাননি।
প্রায় ১০ কিলোমিটার দূরের পরীক্ষা কেন্দ্রে ঋতু যখন পরীক্ষা দিচ্ছিল, তখন বাবার মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছিল। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার মৃত্যুর খবর জানতে পারে সে। শেষবারের মতো বাবার মুখ দেখে বিদায় জানিয়ে আবারও পড়াশোনায় ফিরতে হয় তাকে।
বাবাকে হারানোর গভীর শোক সামলে একে একে বাকি পরীক্ষাগুলো শেষ করে ঋতু। সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে সে।
ফল পাওয়ার পর ঋতু বলে, “বাবা বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আমার এই ফল দেখে তিনি গর্ব করতেন।”
তবে সাফল্যের এই আনন্দের মধ্যেও ঋতুর সামনে নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে। বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট আরও বেড়েছে। উচ্চশিক্ষার খরচ চালানো সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে মেধাবী এই শিক্ষার্থী।
হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাহানা খাতুন বলেন, ঋতু অত্যন্ত মেধাবী। বাবার অসুস্থতা, পারিবারিক দারিদ্র্য ও মানসিক বিপর্যয়—কোনো কিছুই তার মনোবল ভেঙে দিতে পারেনি। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান তার পাশে দাঁড়ালে উচ্চশিক্ষার পথ আরও সহজ হবে।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, প্রতিকূলতার মধ্যেও ঋতুর এমন ফল অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসন তার পাশে থাকবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করবে।
বাবাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে ঋতুর এই সাফল্য শুধু একটি জিপিএ-৫ অর্জনের গল্প নয়; এটি প্রতিকূলতার কাছে হার না মানা এক কিশোরীর অদম্য মানসিক শক্তির দৃষ্টান্ত।
ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে
২ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি
কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঁচা-আধাপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি
১৯ ঘন্টা আগে
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ
শিশু অধিকার রক্ষা, জলবায়ু, ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের মধ্য থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।সুদীপ্ত দেবনাথ ও মুশফিক...
১ দিন আগে
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...
৪ দিন আগে
