আন্তর্জাতিক

‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপনে ৪০ হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্না

আন্তর্জাতিক ডেস্ক

৯ মাস আগে


‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপনে ৪০ হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্না

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির নতুন ‘বাবরি মসজিদ’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। আজ শনিবার দুপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সৌদি আরব থেকে আলেমরা আগমণ করবেন।

হুমায়ুন কবির জানিয়েছেন, মোরাদিঘির কাছে ২৫ বিঘা জমিতে অনুষ্ঠান হবে এবং ৩ লাখেরও বেশি মানুষ এতে উপস্থিত হওয়ার আশা করা হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে ধর্মীয় নেতারা অনুষ্ঠানে যোগ দেবেন। অতিথিদের জন্য ৪০ হাজার বিরিয়ানি প্যাকেট এবং স্থানীয়দের জন্য আরও ২০ হাজার প্যাকেট রান্না করা হচ্ছে। অনুষ্ঠান ও খাদ্যবস্থাপনার মোট ব্যয় ৬০–৭০ লাখ রুপি ছাড়াবে বলে জানা গেছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনুষ্ঠানিকতার জন্য ১৫০ ফুট লম্বা ও ৮০ ফুট চওড়া মঞ্চ তৈরি করা হয়েছে। অনুষ্ঠান সকাল ১০টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে দুপুর ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রশাসন সতর্ক হয়ে ৩ হাজার পুলিশ মোতায়েন এবং এনএইচ-১২ জাতীয় মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রেখেছে। মুর্শিদাবাদের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, জনজট এবং যানজট এড়াতে ডাইভারশন পরিকল্পনা রয়েছে।

হুমায়ুন কবির বলেন, “মানুষ আসবে, কারণ এটি এই এলাকার জন্য ঐতিহাসিক মুহূর্ত।” রাজনৈতিক প্রতিক্রিয়া এবং নিরাপত্তার বিষয়ে তিনি উদ্বিগ্ন নন।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৩ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৫ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৫ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom