বাধ্যতামূলক শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধে আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এই ব্যবস্থায় দেশভেদে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিস্তারিত জানানো হয়। প্রশাসনের দাবি, নতুন নীতির আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্য প্রভাবিত হবে।
ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে পূর্বনির্ধারিত শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। এছাড়া চীনসহ আরও ৩৮টি দেশকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের আওতায় আনা হয়েছে।
এর আগে জাতীয় জরুরি আইনের আওতায় ট্রাম্প প্রশাসনের আরোপিত ‘পারস্পরিক শুল্ক’ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিলে প্রশাসন ১৫০ দিনের জন্য ১০ শতাংশ অস্থায়ী শুল্ক কার্যকর করেছিল। সেই ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এবার ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন শুল্ক কার্যকর করা হচ্ছে।
তবে ট্রানজিটে থাকা পণ্য আগামী ২৮ জুলাই পর্যন্ত নতুন শুল্কের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
নতুন শুল্ক থেকে তেল ও গ্যাস, সার, নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিশেষ বিধানের আওতাভুক্ত গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামাসহ কয়েকটি পণ্য অব্যাহতি পাবে। এছাড়া যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির (ইউএসএমসিএ) শর্ত পূরণকারী পণ্যও শুল্কমুক্ত সুবিধা পাবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রির বলেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ এবং সেই আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। তিনি দাবি করেন, বাণিজ্য অংশীদার দেশগুলোরও একই ধরনের মানদণ্ড অনুসরণ করা উচিত।
এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে কয়েকটি দেশ। নরওয়ে, অস্ট্রেলিয়া ও ব্রাজিল শুল্ক আরোপকে অযৌক্তিক বলে উল্লেখ করেছে। কানাডা জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
বাণিজ্যবিশ্লেষকদের মতে, মানবাধিকার ও বাধ্যতামূলক শ্রমের বিষয়টি সামনে আনা হলেও এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বৃহত্তর বাণিজ্য কৌশলের অংশ। বিশেষ করে চীনের সঙ্গে চলমান বাণিজ্য নীতির ধারাবাহিকতায় বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নতুন চাপ সৃষ্টি হতে পারে বলে তারা মনে করছেন।
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
৭ ঘন্টা আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
১ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৫ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
