“বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগবো”- ওসিকে বিএনপি নেতা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বাহুবল মডেল থানা–র অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারের মধ্যে মোবাইল ফোনে তর্কাতর্কির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
গেল নির্বাচনের প্রায় এক মাস আগে মাসুক মিয়া নামে এক যুবককে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত।
সূত্র জানায়, ২০১৯ সেশনের স্থানীয় ইউনিয়ন যুবলীগের কমিটির সদস্য হিসেবে মাসুক মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। পরে উপজেলা বিএনপির কয়েকজন নেতা তাকে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির কর্মী দাবি করে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে তা ব্যর্থ হয়।
এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার ওসিকে ফোন করে হুমকি ও গালিগালাজ করেছেন-এমন একটি কল রেকর্ড সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও অডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফাঁস হওয়া অডিওতে তোষারকে বলতে শোনা যায়, “বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব।”
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে জেলা বিএনপির সদস্য মখলিছুর রহমানও ওসি সাইফুল ইসলামের সঙ্গে ফোনে কথা বলেন এবং গ্রেপ্তার মাসুক মিয়াকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। ওসি এতে সম্মত না হওয়ায় বিএনপির একটি অংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সভাপতির একটি কল তিনি ধরতে পারেননি। পরে অন্য একটি নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বলা হয়—বাহুবলে চাকরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।
ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি ওসির বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন। তার দাবি, ওসি মহাসড়কে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে আত্মসাৎ, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মে জড়িত। বিষয়গুলো তিনি পুলিশ সুপারকে মৌখিকভাবে জানিয়েছেন বলে উল্লেখ করেন।
ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। অডিওর সত্যতা ও অভিযোগ-প্রত্যঅভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের দাবি উঠেছে।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১৮ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২০ ঘন্টা আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
