বানিজ্য

বাজারে নিত্যপণ্যের আগুন, দিশেহারা সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বাজারে নিত্যপণ্যের আগুন, দিশেহারা সাধারণ মানুষ

ছবি: সংগৃহীত


রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে চাপে পড়েছেন সাধারণ মানুষ। ডিম, সবজি, মাছ, মাংস ও মুরগির দাম বেড়ে যাওয়ায় সীমিত আয়ের পরিবারগুলোকে বাড়তি ব্যয় করতে হচ্ছে। আয় অপরিবর্তিত থাকলেও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০-৩৩০ টাকা, হাইব্রিড ২৯০-৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০-৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও স্বস্তি নেই। কাঁচা মরিচ ১৪০-১৫০ টাকা, বেগুন ১০০-১২০ টাকা, গাজর ১২০ টাকা, করলা ৮০-১০০ টাকা এবং কচুরমুখি ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ঝিঙা ৮০-৮৫ টাকা, পটোল ৬০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা এবং কাঁকরোল ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

মাছের বাজারেও একই চিত্র। পাঙাশ ২৩০ টাকা ও তেলাপিয়া ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মানভেদে চিংড়ি ৮০০-৯০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, রুই ৩০০-৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০-৫৫০ টাকা, মৃগেল ২৫০-৩০০ টাকা, বাইন ৬০০-৮০০ টাকা এবং দেশি কই ৭০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় এক শ্রেণির ব্যবসায়ী সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়াচ্ছেন। কাওরান বাজারে ডিম কিনতে আসা মো. হাকিম বলেন, বাজারে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ ও নিয়মিত নজরদারি প্রয়োজন। তার অভিযোগ, সরবরাহ পরিস্থিতির অজুহাতে ডিমের দাম বাড়ানো হলেও দাম বৃদ্ধির যৌক্তিকতা যথাযথভাবে যাচাই করা হচ্ছে না।

তবে বিক্রেতাদের দাবি, তারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন না। আড়ত থেকে বেশি দামে পণ্য কিনতে হওয়ায় খুচরা পর্যায়েও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। ডিম বিক্রেতা আমিনুল ইসলাম জানান, প্রতি ডজন ডিমে তাদের লাভ থাকে মাত্র ৪ থেকে ৬ টাকা।

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ডিমের দাম মূলত চাহিদা ও সরবরাহের ভারসাম্যের ওপর নির্ভর করে। সাম্প্রতিক বন্যায় বিভিন্ন এলাকার খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর সঙ্গে বিদ্যুৎ সংকটের কারণে কিছু খামারে মুরগি মারা যাওয়ায় ডিমের সরবরাহে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারদরে।

এদিকে কিছু সবজির দাম তুলনামূলক কমলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে স্বস্তি ফেরেনি। নয়াবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রাকিব হাসান বলেন, আগে যে টাকায় একটি পরিবারের জন্য পর্যাপ্ত বাজার করা যেত, এখন একই টাকায় অল্প কিছু পণ্য কিনতেই শেষ হয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে শুধু খুচরা বাজারে অভিযান পরিচালনা যথেষ্ট নয়। উৎপাদন, পরিবহন, পাইকারি ও খুচরা—পুরো সরবরাহব্যবস্থায় নজরদারি বাড়ানোর পাশাপাশি বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরবরাহে ঘাটতি তৈরি হলে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া না গেলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়ছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর। তাই বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং, সরবরাহব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াকে এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৬ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom