বাজেট ‘অপরিকল্পিত ও অবাস্তবায়নযোগ্য’ — ব্যারিস্টার নাজিবুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে পাস হওয়া ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেটকে ‘অপরিকল্পিত, অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। তবে বিরোধী দলের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সরকার গ্রহণ করায় সন্তোষও প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট পাস হওয়ার পর সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, বিরোধী দল হিসেবে তারা শুরু থেকেই জনগণের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তবে বাজেটের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তারা এর বিপক্ষে ভোট দিয়েছেন।
তিনি বলেন, “এক কথায় বলতে গেলে এই বাজেটটি অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। তবে আমাদের জোরালো ভূমিকার কারণে সরকার বাজেটের কিছু গণবিরোধী বিষয় সংশোধন করেছে।”
সরকার যেসব দাবি গ্রহণ করেছে, সেগুলোর মধ্যে মুদি দোকানের ওপর আরোপিত কর প্রত্যাহার, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের উদ্যোগ, করমুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করা এবং ব্যাংক লুটেরাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিধান প্রত্যাহারের ঘোষণা উল্লেখ করেন তিনি।
ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্বল ব্যাংকিং ব্যবস্থা। তার ভাষ্য অনুযায়ী, সরকার বিপুল পরিমাণ টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, “৯০ হাজার থেকে এক লাখ কোটি টাকা পর্যন্ত নতুন টাকা ছাপানো হয়েছে। একটি ব্যাংককেই কয়েক দিনের মধ্যে ৯ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার কীভাবে ব্যাংকিং খাত থেকে এক লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে, সে বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে না।”
মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার সরকারি লক্ষ্যমাত্রাকেও তিনি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন। তার মতে, যখন অর্থ সরবরাহ বাড়ছে এবং বেসরকারি খাত ব্যাংকঋণের ওপর নির্ভরশীল, তখন মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য অর্জন কঠিন হবে।
জুলাই গণঅভ্যুত্থান বা ‘জুলাই চার্টার’ বাস্তবায়নের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ না থাকারও সমালোচনা করেন তিনি। তার দাবি, নিহত ও আহতদের জন্য কিছু ভাতা ছাড়া এ বিষয়ে কোনো উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়নি।
আইন প্রণয়নের ক্ষেত্রে তাড়াহুড়ো করার অভিযোগ তুলে তিনি বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিলের কপি তিন দিন আগে দেওয়ার কথা থাকলেও বর্তমানে অনেক ক্ষেত্রেই একই দিনে বিল উত্থাপন ও পাস করা হচ্ছে, যা সংসদীয় চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সম্পর্কে তিনি বলেন, এটি সময়োপযোগী আইন হলেও আদালতের পূর্বানুমতি ছাড়াই পুলিশের সার্ভার বা কম্পিউটার জব্দ করার ক্ষমতা দেওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে। তিনি এ ক্ষেত্রে বিচারিক অনুমতির বিধান সংযুক্ত করার পক্ষে মত দেন।
বাংলাদেশ মেডিকেল বিল নিয়েও সতর্ক অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিশেষজ্ঞদের মতামত নিয়ে পর্যালোচনার পরই এ ধরনের আইন পাস করা উচিত।
সংসদে ছাঁটাই প্রস্তাব প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, বিরোধী দলের কোনো প্রস্তাবই সরকার গ্রহণ করছে না। ফলে ছাঁটাই প্রস্তাবের আলোচনা অনেকটাই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। তাই সময়ের অপচয় এড়াতে তারা এ বিষয়ে আর আলোচনা করেননি।
বিচার বিভাগের বাজেটকে অপর্যাপ্ত উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগ থেকে উল্লেখযোগ্য রাজস্ব আদায় হলেও বরাদ্দ তুলনামূলকভাবে খুবই কম। বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। পেপারলেস বা ডিজিটাল বিচারব্যবস্থা এবং জেলা পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাজেটে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, শুধু সংবিধান সংশোধনের মাধ্যমে ‘জুলাই চার্টার’ বাস্তবায়ন সম্ভব নয়। এ জন্য সংসদের কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। এ উদ্দেশ্যে সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ সংস্কার কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার তাতে সাড়া দেয়নি। ফলে সরকারের প্রস্তাবিত সংবিধান সংশোধন প্রক্রিয়ায় তারা অংশ নেবেন না বলে জানান তিনি।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১৮ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
