বাজেটের আগে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার আগের দিন দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত কমেছে।
বুধবার (১০ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা থেকে কমে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায় নেমে এসেছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী-
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা
২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা
১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে-
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা
সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ৩ হাজার ৩২ টাকা
এদিকে বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। সংসদে বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারিক রহমান। এর আগে মন্ত্রিসভার অনুমোদন ও রাষ্ট্রপতির স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন বাজেটে সোনা ও স্বর্ণালংকার খাতে ভ্যাট কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বর্তমানে স্বর্ণালংকার বিক্রয়ের মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই পদ্ধতি পরিবর্তন করে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট নির্ধারণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআর সূত্রে জানা গেছে, নতুন বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা নির্ধারিত ভ্যাট আরোপের প্রস্তাব থাকতে পারে। বর্তমান বাজারদরে যেখানে প্রতি ভরি স্বর্ণালংকারে ১০ হাজার টাকারও বেশি ভ্যাট দিতে হয়, সেখানে নতুন ব্যবস্থা কার্যকর হলে করের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে উৎসে করও হ্রাসের প্রস্তাব রয়েছে বলে জানা গেছে।
ব্যবসায়ীরা মনে করছেন, ভ্যাট কাঠামো সহজ হলে স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা বাড়বে এবং ক্রেতারাও কিছুটা স্বস্তি পাবেন।
শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার,...
২৮ মিনিট আগে
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
১ দিন আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
২ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৬ দিন আগে
