বানিজ্য

বাংলাদেশ-ভিয়েতনাম বৈঠক: নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে জোর

অনলাইন ডেস্ক

২ মাস আগে


বাংলাদেশ-ভিয়েতনাম বৈঠক: নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে জোর

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে যৌথভাবে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং।

বৈঠকের শুরুতে সালাহউদ্দিন আহমদ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ১৪তম জাতীয় কংগ্রেস সফলভাবে সম্পন্ন হওয়া এবং নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় দেশটির সরকারকে অভিনন্দন জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী।

১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত বাংলাদেশ-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও বহুমাত্রিক অংশীদারিত্বকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্কের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

ভিসা ও অভিবাসন ইস্যুতে আলোচনা

বৈঠকে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত জটিলতা এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।

তিনি বৈধ পর্যটক, ব্যবসায়ী, কর্মজীবী এবং পারিবারিক ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান।

নিরাপত্তা সহযোগিতা জোরদারের আহ্বান

সালাহউদ্দিন আহমদ বলেন, মানবপাচার, মাদক চোরাচালান এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যে এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরিত হলে দুই দেশের বাণিজ্য দ্রুত দ্বিগুণ হবে।

তিনি বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন দেওয়ায় ভিয়েতনাম সরকারকে ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশি ওষুধ আমদানির অনুরোধ করেন। একই সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগিয়ে ভিয়েতনামের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান।

আঞ্চলিক সহযোগিতার প্রত্যাশা

বৈঠকে বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপি-এর সদস্যপদ অর্জনের ক্ষেত্রে ভিয়েতনামের সমর্থন কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের শেষে ভিয়েতনাম পক্ষ বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে।


১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা

কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১

৭ ঘন্টা আগে


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৫ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom