বানিজ্য

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সংসদে রুমিন ফারহানার

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সংসদে রুমিন ফারহানার

ছবি: সংগৃহীত


ঢাকা-তে অনুষ্ঠিত সংসদের অধিবেশনে বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব উত্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম দিনের অধিবেশনে তিনি এ প্রস্তাব দেন।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা দাবি করেন, সম্প্রতি স্বাক্ষরিত ওই বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী। তিনি বলেন, নির্বাচনের ঠিক আগে একটি অনির্বাচিত সরকারের সময়ে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ায় এর বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, চুক্তিতে বাণিজ্য ঘাটতি, কৃষিপণ্য ও জ্বালানি আমদানির প্রতিশ্রুতি, বিনিয়োগ পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

রুমিন ফারহানা সংসদে প্রস্তাব দেন, চুক্তিটি পুনর্বিবেচনা করে প্রয়োজনে বাতিলের বিষয়টি সংসদে আলোচনার জন্য উত্থাপন করা হোক। তবে স্পিকার হাফিজ উদ্দন আহমদ বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ না করে নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

স্পিকার বলেন, পয়েন্ট অব অর্ডার সংসদের চলমান কার্যক্রম বা শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ের জন্য প্রযোজ্য, নতুন নীতিগত প্রস্তাব এই পর্যায়ে গ্রহণযোগ্য নয়। তিনি বিষয়টি নিয়ম অনুযায়ী নোটিশ আকারে জমা দেওয়ার নির্দেশ দেন।

পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারহানা আবারও চুক্তিটি সংসদে আনার আহ্বান জানান এবং তা বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন।

এ ঘটনায় সংসদে কিছু সময় উত্তপ্ত আলোচনার পরিবেশ সৃষ্টি হলেও পরবর্তীতে অধিবেশনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।


১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা

কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১

১১ ঘন্টা আগে


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

২ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৫ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom