বাংলাদেশ-নেপালের তরুণ আন্দোলনের ছায়া? দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ভারতের ‘ককরোচ পার্টি’
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক তরুণদের আন্দোলন গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন আন্দোলন যেমন রাষ্ট্রীয় নীতি, অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলেছে, তেমনি ভারতের নতুন যুব আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নিয়েও শুরু হয়েছে আলোচনা।
মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি অনুসারী অর্জন করা এই সংগঠনটি বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংকট এবং সরকারি জবাবদিহিতার প্রশ্নে তরুণদের ক্ষোভকে সামনে নিয়ে এসেছে। সংগঠনটির প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘তেলাপোকা’, যা মূলত বেকার যুবকদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদী প্রতীকে পরিণত হয়েছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়াজুড়ে তরুণদের মধ্যে অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের সংকট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতা বাড়ছে। বাংলাদেশ, নেপাল এবং ইন্দোনেশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর আন্দোলনের দ্রুত বিস্তার তারই প্রতিফলন। একই ধরনের প্রবণতা এখন ভারতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।
বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যার দেশ ভারতে প্রতি বছর লাখ লাখ শিক্ষিত তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। প্রযুক্তি খাতে নিয়োগের গতি কমে যাওয়া, উৎপাদন শিল্পে প্রত্যাশিত সম্প্রসারণ না হওয়া এবং সরকারি চাকরির সীমিত সুযোগ তরুণদের হতাশা আরও বাড়িয়েছে।
এই প্রেক্ষাপটে ‘ককরোচ জনতা পার্টি’ নিজেদেরকে বেকার ও হতাশ তরুণদের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। সংগঠনটি সাম্প্রতিক শিক্ষা ও ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সরকারের জবাবদিহিতা দাবি করেছে এবং দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা আর বাস্তব রাজনৈতিক শক্তি এক বিষয় নয়। ভারতের মতো বিশাল দেশে কোনো আন্দোলনের প্রকৃত প্রভাব নির্ভর করে মাঠপর্যায়ের সংগঠন, জনসমর্থন এবং দীর্ঘমেয়াদি কর্মসূচির ওপর।
তারপরও পর্যবেক্ষকদের মতে, ককরোচ জনতা পার্টির দ্রুত উত্থান ভারতের তরুণ সমাজের এক ধরনের অস্থিরতা ও ক্ষোভের প্রতিফলন। শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের হারই হয়তো নির্ধারণ করবে, এটি কেবল একটি ভাইরাল সামাজিক আন্দোলন নাকি ভবিষ্যতের বৃহত্তর রাজনৈতিক প্রবণতার সূচনা।
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...
৬ ঘন্টা আগে
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১ দিন আগে
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...
১ দিন আগে
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...
১ দিন আগে
