বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে টাইগারদের বড় হার, সুপার ফোরে অনিশ্চিত যাত্রা
অনলাইন ডেস্ক
শিরোপা জয়ের লক্ষ্য হয়তো দূরবর্তী ছিল, কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছানো ছিল বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য। সেই লক্ষ্য পূরণের পথে এখন বড় অনিশ্চয়তা।
শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের পরাজয়, যেখানে ৩২ বল হাতে ছিল লঙ্কানদের, সুপার ফোরের স্বপ্নকে কার্যত এক ধাক্কায় অনেকটা দূরে সরিয়ে দিয়েছে।
ম্যাচের শুরুতে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। প্রথম দুই ওভারে কোনো রান না করেই দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন বিদায় নেন। এরপর রানআউটে তাওহিদ হৃদয়ের বিদায়, এবং মেহেদী হাসানের ফিরে যাওয়ার পর ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে দল গভীর সংকটে পড়ে। অধিনায়ক লিটন দাস ২৮ রান করে আউট হলে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটে শামীম হোসেন ও জাকের আলী অবিচ্ছিন্ন ৮৬ রানের রেকর্ড জুটি গড়ে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। শামীম ৩৪ বলে ৪২ এবং জাকের ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে হাসারাঙ্গা দুটি উইকেট পান।
জবাবে শ্রীলঙ্কা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। কুশল মেন্ডিস দ্রুত ফিরে গেলেও পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ৯৫ রানের জুটি লঙ্কানদের জয় প্রায় নিশ্চিত করে দেয়। মিশারা ৪৪ রান করেন ৩৪ বলে। নিশাঙ্কা ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
শেষ দিকে কুশল পেরেরা এবং দাসুন শানাকা ফিরে গেলেও শ্রীলঙ্কার জয় পেতে কোনো সমস্যা হয়নি। মাত্র ১৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে তারা সহজ জয় তুলে নেয়।
এই জয়ের পর শ্রীলঙ্কার নেট রান রেট বেড়ে দাঁড়ায় +২.৫৯৫। আফগানিস্তান +৪.৭০০ নেট রান রেট নিয়ে শীর্ষে আছে। অন্যদিকে, দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নেট রান রেট কমে হয়েছে –০.৬৫০, যা তাদের সুপার ফোরে যাওয়ার পথকে কঠিন করে তুলেছে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
৩ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৫ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৮ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৮ দিন আগে
