বাংলাদেশে ৩০ জুলাই মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বহুল প্রতীক্ষিত এই সিনেমা যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ৩১ জুলাই মুক্তি পেলেও বাংলাদেশে এক দিন আগেই, অর্থাৎ ৩০ জুলাই থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে।
দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির সব শাখায় ৩০ জুলাই থেকে ছবিটির প্রদর্শনী শুরু হবে।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এ সিনেমায় আগের মতোই স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া, নেড লিডস চরিত্রে থাকছেন জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফেলোকে।
এবারের কিস্তিতে যুক্ত হয়েছেন কয়েকজন নতুন অভিনেতাও। ‘আসোকা’খ্যাত ইমান এসফান্দি এমজের নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত সেডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে।
সবচেয়ে বড় চমক হিসেবে বড় পর্দায় ফিরছেন জন বার্নথাল। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘ডেয়ারডেভিল’-এ আলোচিত ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে অভিনয়ের পর এবার এই চলচ্চিত্রের মাধ্যমে আবারও সেই চরিত্রে হাজির হচ্ছেন তিনি।
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনাপ্রবাহের চার বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’। আগের সিনেমার শেষে বিশ্বের সবাই পিটার পার্কারের পরিচয় ভুলে যাওয়ার পর তার জীবনের নতুন অধ্যায় কীভাবে শুরু হয়, সেটিই উঠে আসবে নতুন এই চলচ্চিত্রে।
প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করছে। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত হয়েছে। স্ক্রিন-এক্স প্রযুক্তির মাধ্যমে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউয়ে আরও নিমগ্ন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
মার্ভেল ভক্তদের প্রত্যাশা, নতুন গল্প, নতুন চরিত্র এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ চলতি বছরের অন্যতম আলোচিত সুপারহিরো চলচ্চিত্রে পরিণত হবে।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৭ দিন আগে
