রাজনীতি

বাংলাদেশে ভোট কারচুপির পথপ্রদর্শক শেখ মুজিব

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


বাংলাদেশে ভোট কারচুপির পথপ্রদর্শক শেখ মুজিব

ছবি: সংগৃহীত


বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অধিকাংশ নির্বাচনই নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ। স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই এই বিতর্কিত ধারার সূচনা হয়।

স্বাধীনতার মাত্র এক বছরের কিছু বেশি সময় পর অনুষ্ঠিত ওই নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক ও নজিরবিহীন কারচুপির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, ভোট কারচুপির মাধ্যমে বিরোধী দলবিহীন সংসদ গঠন করা হয়। ফলে স্বাধীনতার পর গণতান্ত্রিক শাসনব্যবস্থার যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল, তা শুরুতেই বড় ধাক্কা খায়।

ব্যালট বাক্স ঢাকায় আনার অভিযোগ

১৯৭৩ সালের নির্বাচনের সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি ছিল-নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী ঘোষণার লক্ষ্যে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে আসা। পাশাপাশি কিছু আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া বিরোধী দলের প্রার্থীরা যেন নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পারেন, সে জন্য তাদের অপহরণের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে।

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর নতুন সংবিধান কার্যকর হওয়ার পরপরই অনুষ্ঠিত এই নির্বাচনে মুক্তিযুদ্ধ-পরবর্তী সরকার গঠন নিয়ে তেমন কোনো সংশয় ছিল না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবু সেই নির্বাচনেই প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার ওপর অতিরিক্ত হস্তক্ষেপ, ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের অভিযোগ ওঠে।

একতরফা ফলাফল

১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগসহ মোট ১৪টি রাজনৈতিক দল অংশ নেয়। স্বতন্ত্রসহ মোট প্রার্থী ছিলেন এক হাজার ৮৯ জন। তবে বিপুল সংখ্যক প্রার্থী অংশ নিলেও ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৯৩টিতে জয় পায়। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ জাতীয় লীগের একজন করে প্রার্থী এবং পাঁচটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হন।

বিশ্লেষকদের মতে, এত বড় নির্বাচনে কার্যত কোনো শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি না থাকা ছিল অস্বাভাবিক এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

কুমিল্লা-৯: সবচেয়ে বিতর্কিত আসন

১৯৭৩ সালের নির্বাচনের সবচেয়ে আলোচিত ও সমালোচিত ঘটনা ঘটে কুমিল্লা-৯ (দাউদকান্দি) আসনে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ, যিনি তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে খন্দকার মোশতাক আহমেদ পান ৫২ হাজার ৪১৯ ভোট, আর তাঁর প্রতিদ্বন্দ্বী রশিদ ইঞ্জিনিয়ার পান ৩৬ হাজার ৬৩০ ভোট। এই ফলাফলকে বাংলাদেশের নির্বাচনি ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা

দেশের প্রথম সংসদ নির্বাচনে শেখ মুজিবুর রহমান নিজে দুটি আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁর পাশাপাশি সোহরাব হোসেন, তোফায়েল আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, জিল্লুর রহমানসহ একাধিক আওয়ামী লীগ নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন।

বিরোধী দলবিহীন সংসদ

নির্বাচনের আগে সরকারপন্থি সংবাদপত্রগুলো পূর্বাভাস দিয়েছিল, বিরোধী দলগুলো অন্তত ১৫ থেকে ২০টি আসনে জয় পেতে পারে। কিন্তু বাস্তবে আওয়ামী লীগ প্রায় সব আসনেই জয়ী হয়।

নির্বাচনের পরদিন দৈনিক গণকণ্ঠ শিরোনাম করে- “নির্বাচন প্রহসনে পরিণত”। ন্যাপ নেতা মোজাফফর আহমদ অভিযোগ করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অন্তত ৭০টি আসনের ফলাফল পরিবর্তন করা হয়েছিল।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

৬ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom