বাংলাদেশের পতাকাবাহী জাহাজ গোয়াদর বন্দরে, ট্রান্সশিপমেন্টে যাবে ৫৩ হাজার টনের বেশি স্টিল বিলেট
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের গোয়াদর বন্দরে নোঙর করেছে। সিঙ্গাপুর থেকে যাত্রা করা এমভি জাহান ব্রাদার্স-২ শনিবার বন্দরে পৌঁছায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে ৫৩ হাজার টনের বেশি প্রাইম স্টিল বিলেট রয়েছে। এসব পণ্য ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পাঠানো হবে।
প্রতিবেদন অনুযায়ী, অন্য একটি জাহাজে পুনরায় বোঝাই করার আগে স্টিল বিলেটগুলো গোয়াদর বন্দরে সাময়িকভাবে খালাস ও সংরক্ষণ করা হবে। বন্দরটিকে আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গোয়াদর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর-উল-হক বালোচ বলেন, আঞ্চলিক বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বাণিজ্যিক অপারেশন অব্যাহত আছে।
তিনি দাবি করেন, নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গোয়াদর বন্দরের সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক কার্গো পরিচালনা বন্দরের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৮ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১০ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১০ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২৩ ঘন্টা আগে
