বাংলাদেশি পাটে আগ্রহ পাকিস্তানের, বাড়ছে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
খাদ্যপণ্য বাণিজ্য আরও সহজ ও সম্প্রসারণে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এ লক্ষ্যে শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
রোববার (১২ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করে। সফরকালে তারা বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে অসিম আজিম সিদ্দিকি বলেন, বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার ও ভোজ্যতেল রপ্তানিতে আগ্রহী পাকিস্তান। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায় ইসলামাবাদ, কারণ এসব পণ্যের পাকিস্তানের বাজারে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যাতে প্রতিযোগিতামূলক দামে খাদ্যপণ্য সংগ্রহ করতে পারে, সে ক্ষেত্রেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে উভয় দেশ বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়, কৃষি ও শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবিত সমঝোতা স্মারক কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমবে এবং সরকারি পর্যায়ে সরাসরি সমন্বয় জোরদার হবে, যা খাদ্যপণ্য আমদানি-রপ্তানিকে আরও সহজ করবে।
এক্সপ্রেস ট্রিবিউনের মূল্যায়নে, এই উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে প্রচলিত কূটনৈতিক যোগাযোগের বাইরে নিয়ে খাদ্য নিরাপত্তা ও সরবরাহব্যবস্থাভিত্তিক বাস্তব সহযোগিতার নতুন পর্যায়ে উন্নীত করতে পারে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৫ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
৬ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
৬ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২০ ঘন্টা আগে
