বাংলাদেশসহ ১৩ দেশের জোটের প্রধান কমান্ডার হলেন রিয়ার অ্যাডমিরাল আল-শেহরি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, প্রধান কমান্ডার হিসেবে আল-শেহরি জোটের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা তদারকি, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয়, অন্যান্য আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা জোটের সঙ্গে যোগাযোগ এবং যৌথ অভিযান পরিচালনার দায়িত্ব পালন করবেন।
গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে অবরোধ ঘোষণা করে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পর মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের পর হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হলে বিকল্প হিসেবে লোহিত সাগরের রুট ব্যবহার শুরু করে তেল রপ্তানিকারক দেশগুলো।
এদিকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ইয়ানাবু বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি হওয়ায় এই জলপথের নিরাপত্তা রিয়াদের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইয়ের শেষ দিকে ইয়ানাবু বন্দরে হুথি ড্রোন হামলার পরই সৌদি আরব বহুজাতিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নেয়।
সৌদি সরকারের উদ্যোগে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগের পর বর্তমানে বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন-এই ১৪টি দেশ জোটে যোগ দিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েকটি দেশ এ জোটে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশের জন্যও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ দেশের পশ্চিমমুখী রপ্তানির বড় একটি অংশ-বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে পণ্য পরিবহন-লোহিত সাগর ও সংশ্লিষ্ট নৌপথের ওপর নির্ভরশীল। ফলে এই সামুদ্রিক রুটের নিরাপত্তা বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
সূত্র: আল জাজিরা
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১২ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১৩ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১৪ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
