বাংলার অ্যাকশন হিরো জসিম: এক কালজয়ী নায়কের সংক্ষিপ্ত জীবনকথা
অনলাইন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল এবং কালজয়ী অভিনেতা জসিম। আশি ও নব্বইয়ের দশকে রুপালি পর্দায় তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো। একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্রের মাধ্যমে তিনি নিজেকে সফলতম নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁকে বাংলাদেশের অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়।
আজ, ৮ অক্টোবর, জসিমের প্রয়াণ দিবস। ১৯৯৮ সালের এই দিনে তিনি সিনেমাপ্রেমী দর্শকদের শোকস্তব্ধ করে চিরবিদায় নেন।
জসিম মূলত নায়ক হিসেবেই পরিচিত হলেও, তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল খলনায়ক বা ভিলেন চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ভিলেন হিসেবেও তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন। ১৯৭২ সালে ‘দেবর’ সিনেমার মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরবর্তীতে ‘দোস্ত দুশমন’ সিনেমায় কাজ করে তিনি পরিচিতি লাভ করেন।
তিনিই একমাত্র অভিনেতা যিনি কিংবদন্তি অভিনেত্রী শাবানার সঙ্গে কখনো প্রেমিক, আবার কখনো ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এবং উভয় রূপেই দর্শকের কাছে সমানভাবে সমাদৃত হন।
জসিমের আসল নাম ছিল আবুল খায়ের জসিম উদ্দিন। তিনি ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর এক গৌরবোজ্জ্বল পরিচয় হলো, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের অধীনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন।
তাঁর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী সুচরিতা। পরবর্তীতে তিনি ঢাকার প্রথম সবাক চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার কন্যা নাসরিনকে বিয়ে করেন।
জসিমের একটি গুরুত্বপূর্ণ অবদান হলো তিনি ঢালিউডের আরেক জনপ্রিয় নায়ক রিয়াজকে চলচ্চিত্রে নিয়ে আসেন। ১৯৯৪ সালে রিয়াজ তাঁর চাচাতো বোন ববিতার সঙ্গে বিএফডিসিতে এলে নায়ক জসিমের নজরে পড়েন। জসিম তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন এবং এর ফলস্বরূপ, ১৯৯৫ সালে জসিমের সঙ্গে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে রিয়াজের চলচ্চিত্র জীবন শুরু হয়।
ঢাকাই চলচ্চিত্রে জসিমের অবদানকে স্মরণীয় করে রাখতে, ১৯৯৮ সালে তাঁর মৃত্যুর পর বিএফডিসিতে তাঁর নামে একটি শুটিং ফ্লোরের নামকরণ করা হয়।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৭ দিন আগে
