খেলাধুলা

বাফুফে একাডেমি সেমিফাইনাল চীনে

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


বাফুফে একাডেমি সেমিফাইনাল চীনে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমি দল চীনের লিজাংয়ে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। আজ, বৃহস্পতিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাফুফে একাডেমি সাংহাই ইয়ারপু অনূর্ধ্ব-১৭ দলকে ৩-১ গোলে পরাজিত করে।

একই সময়ে যখন বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ জাতীয় দল শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলছে, তখন বাফুফের এই একাডেমি দলটিও বিদেশের মাটিতে নিজেদের সাফল্যের ধারা বজায় রাখল।

চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম জানান, "আগামীকাল সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ হলো হেনান প্রভেন্সিয়াল এক্সপিরেয়ন্সিয়াল হাই স্কুল টিম। আমরা আশা করি আমাদের জয়যাত্রা অব্যাহত থাকবে।"

 

বাফুফে একাডেমি ম্যাচের ২৩তম মিনিটে হেদায়েতের গোলে প্রথমে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাংহাইয়ের দলটি সমতা ফেরালেও, এরপর আর কোনো সুযোগ পায়নি। বাংলাদেশের পক্ষে তাহসান ৬৩তম ও ৭৬তম মিনিটে পরপর দুটি গোল করে দলের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন।

টুর্নামেন্টে বাফুফে একাডেমি তাদের যাত্রা শুরু করেছিল চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলের বিরুদ্ধে তারা ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। যদিও তৃতীয় ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়, তবুও রানার্সআপ হিসেবে তারা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর আগে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটি মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে একটি ম্যাচ খেলেছিল।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৪ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom