বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
ফেইথ একাডেমির সম্মাননা স্মারক গ্রহন করছেন সংরক্ষিত নারী আসনের এমপি মারদিয়া মমতাজ
রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত ফেইথ বালিকা ক্যাম্পাস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৪-এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানার সহকারী থানা শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা শুরমি এবং হিলিং হোমসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমরিন হুসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ শরফুদ্দিন শরিফ, অধ্যক্ষ আব্দুল্লাহ আল রাইয়ান, উপাধ্যক্ষ জোবায়ের আহমেদ, উপাধ্যক্ষ মোঃ সুমনসহ প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষা ও মূল্যবোধের সমন্বিত উদ্যোগ
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নতুন এই ক্যাম্পাসের অন্যতম লক্ষ্য হলো মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করা। এখানে ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠন এবং হিফজুল কুরআনের মাধ্যমে হাফেজা হওয়ার সুযোগ রাখা হয়েছে।
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য বাংলা, ইংরেজি ও আরবি ভাষার পাশাপাশি চতুর্থ ভাষা হিসেবে চীনা ভাষা শেখার সুযোগও থাকছে।
প্রযুক্তি ও সৃজনশীল দক্ষতা বিকাশে ফেইথ রোবোটিক্স ক্লাব এবং যোগাযোগ, যুক্তিবোধ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে ফেইথ বিতর্ক ক্লাব চালু করা হয়েছে।
শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজন

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি ভাষায় বক্তব্য উপস্থাপন করে।
শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও অন্যান্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নতুন ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রমের সাফল্য কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির অধ্যক্ষ আব্দুল্লাহ আল রাইয়ান বলেন, “আমাদের লক্ষ্য শুধু একাডেমিক শিক্ষায় দক্ষ শিক্ষার্থী তৈরি করা নয়; বরং জ্ঞান, ঈমান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা। ফেইথ বালিকা ক্যাম্পাস সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আশা, নতুন এই ক্যাম্পাসের মাধ্যমে মেয়েদের জন্য আধুনিক শিক্ষা, কুরআন শিক্ষা, প্রযুক্তি ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি
৬ ঘন্টা আগে
৪৯তম বিশেষ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও নিয়োগবঞ্চিত সোহেল রানা
অভাবের সংসারে বড় হয়েছেন সোহেল রানা। দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেও শেষ পর্যন্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন তিনি। চূড়ান্ত নিয়োগ গেজেটে তাঁর নাম না থাকায় ভেঙে পড়েছেন এই মেধাবী প্রার্থী। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত নিয়োগ গেজেট থেকে বিষয়টি...
৭ ঘন্টা আগে
একাদশে ভর্তি আবেদনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ আজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়। একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ২৭ সেপ্টেম্বর। আবেদন শেষ হয় ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ১ অক্টোবর রাত ৮টায়
১ দিন আগে
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...
৩ দিন আগে
