সারাদেশ

বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত


জামালপুরের মেলান্দহ উপজেলা এলাকায় বৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও তার দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, রাতে তারা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ বৈশাখী ঝড়ে ঘরের পাশে থাকা চারটি গাছ উপড়ে পড়ে ঘরের ওপর। এতে তারা ঘরের ভেতরেই চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে তারা খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি চলছে।

অন্যদিকে মেলান্দহ থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, নিহতদের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

৬ ঘন্টা আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom