আন্তর্জাতিক

বোরকা পরায় লেবার রুমে ঢুকতে বাধা, জম্মুর হাসপাতালে নার্সদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


বোরকা পরায় লেবার রুমে ঢুকতে বাধা, জম্মুর হাসপাতালে নার্সদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত


ভারতের জম্মুর ডোডা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বোরকা পরার কারণে গাইনোকোলজি বিভাগের লেবার রুমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষানবিশ নার্সরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

বুধবার ডোডা মেডিকেল কলেজের গাইনোকোলজি বিভাগের প্রধান ডা. মধু চিবের বিরুদ্ধে বিক্ষোভ করেন নার্সিং ইন্টার্নরা। তাদের অভিযোগ, বোরকা পরার কারণে এক নার্সিং শিক্ষার্থীকে লেবার রুম থেকে বের হয়ে যেতে বলা হয়। এর প্রতিবাদে ইন্টার্নরা কাজ বর্জন করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন।

এক বিক্ষোভকারী ইন্টার্ন বলেন, বৃহস্পতিবারও একই কারণে দুই শিক্ষার্থীকে লেবার রুমের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তিনি ঘটনাটিকে তাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

পরে হাসপাতাল প্রশাসন হস্তক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে ভারপ্রাপ্ত মেডিকেল সুপার ডা. ইরফান তাসাদ্দুক বলেন, ডা. মধু চিব ইন্টার্নদের শুধু ঢিলেঢালা পোশাক ঠিক করে তার ওপর গাউন পরতে বলেছিলেন। রোগীদের সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় এ ধরনের সংবেদনশীল এলাকায় চিকিৎসকসহ সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় বলেও জানান তিনি।

বিক্ষোভের অবসান হলেও ঘটনাটি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডোডার বিধায়ক মেহরাজ মালিক বিষয়টি স্বাস্থ্য মন্ত্রী সাকিনা ইটুর কাছে তুলে ধরেছেন। ন্যাশনাল কনফারেন্সের প্রধান মুখপাত্র তানভীর সাদিক বলেন, সংবিধান নাগরিকদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছে।

তিনি বলেন, কোনো নারী হিজাব পরবেন কি না, তা তার ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতার বিষয়। এ বিষয়ে কারও বিধিনিষেধ আরোপ করা উচিত নয়।

 

 


ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুতে ইসরাইলের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ
ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুতে ইসরাইলের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ

ইসরাইলি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ফ্লাইদুবাইয়ের ঘটনা ব্যবহার করছে এবং ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি বিলম্বিত করছে বলে অভিযোগ উঠেছে। সংযুক্ত আরব আমিরাত সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ তথ্য জানিয়েছে। শনিবার দুবাইয়ে আটকে পড়া ইসরাইলি যাত্রীদের ‘আর্কিয়া’ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে ইসরাইলে ফিরিয়ে নেওয়া হয়। আরও...

২ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত

দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...

২০ ঘন্টা আগে


মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...

২২ ঘন্টা আগে


ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১

ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom